রেকর্ডের সামনে দাঁড়িয়ে কোহলি ও রোহিত

টি-২০ বিশ্বকাপের আগে রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই তারকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী রবিবারই শুরু হয়ে যাবে টি-২০ বিশ্বকাপ। প্রথমে হবে টুর্নামেন্টের কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচগুলি। এরপর অক্টোবরের ২৩ তারিখ থেকে শুরু হয়ে যাবে ২২ গজে কুড়ি-বিশের বিশ্বযুদ্ধের মূল পর্ব। তারপরের দিনই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। দুই দেশের এই মহারণ টুর্নামেন্টের মাধুর্য আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।

তবে এবারের টি-২০ বিশ্বকাপের আগে রেকর্ডের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন টিম ইন্ডিয়ার দুই তারকা। তাঁরা হলেন অধিনায়ক বিরাট কোহলি এবং সহ-অধিনায়ক রোহিত শর্মা।

বিরাটের সামনে রয়েছে মেহেলা জয়বর্ধনের রেকর্ড ভাঙার এক অনন্য সুযোগ। শ্রীলঙ্কার এই প্রাক্তন তারকা ক্রিকেটার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে রান করার দিক থেকে সবার ওপরে রয়েছে। তাঁর সংগ্রহ ১০১৬ রান। যা এখনও পর্যন্ত সর্বাধিক। তবে জয়বর্ধনের চেয়ে আর মাত্র ২৪০ রান পিছিয়ে রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কাছে আসন্ন টি-২০ বিশ্বকাপে মেহেলার রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ রয়েছে।

পাশাপাশি, রেকর্ডের সামনে রয়েছেন রোহিত শর্মাও। বিশ্বকাপের আসরে ভারতীয়দের মধ্যে সবথেকে বেশি ছক্কা হাঁকিয়েছেন যুবরাজ সিং। তিনি সবমিলিয়ে মোট ৩৩টি ওভারবাউন্ডারি মেরেছেন। আর ১০টি ছক্কা মারলেই যুবিকে পেছনে ফেলে দেবেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। এবার দেখার বিষয় তিনি সেটা পারেন কিনা।  

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা