টেস্টের আগেই বিরাটের থেকে কী উপহার পেলেন আকাশ দীপ ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই টেস্ট সিরিজ। হাতে আর বেশি সময় নেই বটে। ময়দানে নামার আগে এক ঝলক ডেমো দিচ্ছেন মহা তারকারা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। জোরকদমে অনুশীলন চলছে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে(চিপক)। এই টেস্ট সিরিজে বাংলাদেশের বিপক্ষে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিলরা। তেমনই খেলবেন পেসার আকাশ দীপ ও যশ দয়াল। চেন্নাই টেস্টের একাদশে জায়গা পাওয়ার আগেই অবশ্য একটি উপহার পেলেন আকাশ দীপ।

বিহারের পেসার উপহার পেয়েছেন খোদ বিরাট কোহলির কাছ থেকে। কোহলি তাঁর সুবিশাল ভান্ডার থেকে আকাশ দীপকে উপহার দিয়েছেন একটি ব্যাট। এর আগে অতীতেও অনেককেই ব্যাট উপহার দিয়েছেন মহা তারকা ব্যাটসম্যান।

এই নিয়ে ভীষণ খুশি হয়েছেন আকাশ দীপ। নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন সেই ছবি। ভালবাসা জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’ আসলে ওই ব্যাটটি বিরাট কোহলির। এবং তাতে কোহলির অটোগ্রাফও রয়েছে। বিরাটের থেকে এই উপহার পেয়ে আবেগে ফেটে পড়েছেন আকাশ দীপ। আকাশকে নিজের একটি ব্যাটে সই করে উপহার দিয়েছেন কোহলি। এই পুরস্কার পাওয়ার পর থেকে আনন্দে মেতে রয়েছেন বাংলার ক্রিকেটার। হোটেলের বিছানায় কোহলির ব্যাটটি রেখে ছবি তুলেছেন আকাশ। সেই ছবি সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

তবে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি দলের জুনিয়র ক্রিকেটারদের সঙ্গে বেশ হাসিখুশি মেজাজে মেশেন। তাঁদের একাধিক আবদারও মেটান কোহলি। বড় দাদার মতো আবার কখনও কখনও জুনিয়রদের পরামর্শও দেন ভিকে।

তবে বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে আকাশের প্রথম একাদশে থাকা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে। রোহিত শর্মারা তিন জন জোরে বোলার নিয়ে খেললে তবেই সুযোগ পেতে পারেন তিনি। ভারত দু’জন জোরে বোলারকে খেলালে যশপ্রীত বুমরার সঙ্গে দলে থাকবেন মহম্মদ সিরাজ। সে ক্ষেত্রে সাজঘরেই থাকতে হবে আকাশকে। খেলার সুযোগ অনিশ্চিত হলেও অনুশীলনে ফাঁকি দিচ্ছেন না বাংলার ক্রিকেটাররা। চলছে জোরদকম প্রস্তুতি।

দেব-শুভশ্রীর পুজোর ছবিতে এন্ট্রি নিচ্ছেন কোয়েলও, কিন্তু ‘দেশু ৭’-এর প্রযোজক কে?

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা