দাতা বিরাট, ভাইকে লিখে দিলেন কয়েক কোটির সম্পত্তি

তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বড় দায়িত্ব পালন করলেন বিরাট কোহলি। তিনি তাঁর গুরুগ্রামের কোটি টাকার বাড়িটি তাঁর ভাই বিকাশ কোহলির নামে লিখে দিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় শুরু ভারতের ওয়ানডে সিরিজ। ভক্তরা বহুদিন পর আবারও বিরাট কোহলিকে খেলতে দেখবেন। ইতিমধ্যেই ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার জন্যে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন কোহলি। এর আগে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা করেছিলেন বিরাট কোহলি। তবে ওয়ানডে সিরিজ খেলবেন তিনি সেটা জানিয়ে ছিলেন। সেই কারণে আবারও বিরাটকে ফর্মে দেখতে চলেছেন ভক্তরা। সে নিয়েই উত্তেজিত ভক্তরা। তবে অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বড় দায়িত্ব পালন করলেন বিরাট কোহলি। তিনি তাঁর গুরুগ্রামের কোটি টাকার বাড়িটি তাঁর ভাই বিকাশ কোহলির নামে লিখে দিলেন।

মঙ্গলবার বিকেলে, বিরাট কোহলি তাঁর গুরুগ্রামের ওয়াজিরাবাদ তহসিলে যান। যেখানে তিনি তাঁর বড় ভাই বিকাশ কোহলির নামে গুরুগ্রামে সম্পত্তির জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি তুলে দিলেন। এই সময় বিরাট কোহলি তাঁর তহসিলে বাড়ির কর্মরত কর্মীদের সঙ্গে ছবি তোলেন। এবং তাদের অটোগ্রাফ দেন। বর্তমানে বিরাট কোহলি তাঁর পরিবারের সঙ্গে ইংল্যান্ডে পাকাপাকিভাবে বসবাস করতে শুরু করেছেন। ছেলে-মেয়েকে নিরিবিলিতে মানুষ করতে চান বিরাট-অনুষ্কা। তাই সন্তানদের এখনও সামনে আনেননি তাঁরা। তবে ভারতে নাও ফিরতে পারেন তাঁরা। সেই কারণেই, বিরাট কোহলি তার সম্পত্তির আইনি অধিকার তার ভাইয়ের হাতে তুলে দিয়েছেন বলে খবর। কোহলির কথা বলতে গেলে, তিনি টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। তিনি এই বছরের ১০ মে টেস্ট ক্রিকেট থেকেও অবসর ঘোষণা করেছেন। কোহলি এই বছর শুধুমাত্র চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে খেলেছেন। এখন তাকে ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলতে দেখা যাবে।

অস্ট্রেলিয়ার জন্য ভারতের ১৫ সদস্যের ওডিআই স্কোয়াড হল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল (উইকেটরক্ষক), নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত সিংহ, কৃষ্ণা সিংহ,, ধ্রুব সিংহ (উইকেটরক্ষক) এবং যশস্বী জয়সওয়াল।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল