নিয়ম সবার জন্য সমান নয়? বিরাট কোহলিকে লন্ডনে ফিটনেস টেস্টের অনুমতি দিয়ে বিতর্কে BCCI

তবে বিরাট বেঙ্গালুরুতে নয়, লন্ডনের মাটিতে ফিটনেস টেস্ট দিয়েছেন। আর তাঁকে অনুমতি দিয়েছে খোদ BCCI, আর তাতেই বিতর্ক ডানা মেলেছে! তবে কী সবার জন্যে এক নিয়ম নয়?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কতটা ফিট বিরাট কোহলি? এশিয়া কাপের যাওয়ার জন্যে তৈরি ভারতীয় ক্রিকেটাররা। যাঁরা খেলতে যাচ্ছেন, ইতিমধ্যেই তাঁদের ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে বেঙ্গালুরুতে। যাতে পাশ করেছেন, শুভমন গিল, জসপ্রীত বুমরাহ, জিতেশ শর্মা, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর সহ ভারতীয় ক্রিকেটাররা। পাশাপাশি রোহিত শর্মার ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও তিনি পাশ করেছেন ফিটনেস টেস্টে। যদিও তিনি এশিয়া কাপ খেলছেন না। তবুও তাঁকে ফিটনেস টেস্ট করার নির্দেশ দিয়ে ছিল BCCI। আর সকলের ফিটনেস টেস্ট সম্পন্ন হয়েছে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট আকাডেমিতে। সেন্টার অফ এক্সেলেন্সে সকল ক্রিকেটারেরা ইয়ো টেস্টে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন ছিল, বিরাট কোহলিও কী একই সঙ্গে ফিটনেস পরীক্ষা দিয়েছেন নাকি তাঁর টেস্ট নেওয়াই হয়নি? তবে বিরাট বেঙ্গালুরুতে নয়, লন্ডনের মাটিতে ফিটনেস টেস্ট দিয়েছেন। আর তাঁকে অনুমতি দিয়েছে খোদ BCCI, আর তাতেই বিতর্ক ডানা মেলেছে! তবে কী সবার জন্যে এক নিয়ম নয়?

অন্যান্য ভারতীয় ক্রিকেটাররা যেখানে বেঙ্গালুরুতে ফিটনেস টেস্ট দিল, সেখানে বিরাট কোহলিকে কেন লন্ডনে ফিটনেস পরীক্ষার অনুমতি দেওয়া হল? আসলে বিরাট কোহলি বর্তমানে তাঁর পরিবারের সঙ্গে লন্ডনে বসবাস করছেন। একটি প্রতিবেদন অনুসারে, কোহলি লন্ডনে তাঁর ফিটনেস পরীক্ষা দেওয়ার জন্য ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এর কাছ থেকে বিশেষ অনুমতি চেয়েছিলেন, আর তাঁকে অনুমতি দেওয়া হয়েছে। যদিও কোহলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু লন্ডনে বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষার জন্য তাঁকে কেন বিশেষ ছাড় দেওয়ার হল? এই বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে। তবে এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানায় নি ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। বর্তমানে ভারতীয় ক্রিকেটে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে বেশিরভাগই তাঁদের ফিটনেস পরীক্ষা দিয়েছেন, তবে আঘাত বা অনুপস্থিতির কারণে কয়েকজন বাকি রয়েছেন পরীক্ষা দিতে। জানা যাচ্ছে, ভারতের টি-টোয়েন্টি দলের সদস্যরা এশিয়া কাপ ২০২৫ প্রচারণার জন্য শীঘ্রই সংযুক্ত আরব আমিরাতে উড়ে যাবে ভারতীয় ক্রিকেটাররা। তবে কোহলি এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের জন্য ভারতের দলের অংশ নিচ্ছেন না, কারণ তিনি খেলার সবচেয়ে সংক্ষিপ্ত ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন।

ইতিমধ্যেই ফিটনেসে পাশ করেছেন, রোহিত শর্মা, মহম্মদ সিরাজ, শুভমান গিল, জিতেশ শর্মা, প্রসিধ কৃষ্ণ, ঋতুরাজ গায়কওয়াড়, অভিনব মনোহর, রিংকু সিংহ, আভেশ খান, অক্ষর প্যাটেল, সূর্যকুমার যাদব, রবি বিষ্ণু, সানাম দুম, শিব ভারসাম, সানজি, সানজি, মোহাম্মাদ সিরাজ। চক্রবর্তী, মুকেশ কুমার, হার্দিক পান্ড্য, সরফরাজ খান, তিলক ভার্মা, উমরান মালিক, আরশদীপ সিং, কুলদীপ যাদব, ধ্রুব জুরেল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দর, এবং যশস্বী জয়সওয়াল। প্রতিবেদন অনুসারে, ঋষভ পান্ত এবং রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল, আকাশ দীপ, নীতীশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজার পরীক্ষা সেপ্টেম্বরে করা হবে বলে জানা গেছে। আরও জানা গেছে যে, বিরাটই একমাত্র খেলোয়াড় যার দেশের বাইরে পরীক্ষা করছেন। অন্য কোনও খেলোয়াড় এই ধরনের ছাড় চাননি। বিসিসিআইয়ের একজন কর্মকর্তাকে বিরাটের মামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, তিনি বলেছিলেন যে, আইকনিক ক্রিকেটার এই ধরনের অনুরোধের জন্য অনুমোদন পান।

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল