দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আচমকাই ইনস্টাগ্রামের ১৯১টি পোস্ট সরালেন বিরাট কোহলি, কারণ নিয়ে জল্পনা

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেটের সুপারস্টার বিরাট কোহলি আবারও খবরের শিরোনামে। তবে এবার মাঠের বাইরে অর্থাৎ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি অপ্রত্যাশিত পদক্ষেপের জন্য সবার নজর কেড়েছেন। IPL 2025-এর মাঝে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) বনাম দিল্লি ক্যাপিটালস (DC) ম্যাচের আগে বিরাট হঠাৎ করে তার ইনস্টাগ্রাম থেকে ১৯১টি পোস্ট সরিয়ে ফেলেছেন। এই ঘটনায় নট মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু কেন এমনটা করলেন কোহলি?

কী ঘটেছে ইনস্টাগ্রামে?

বিরাট কোহলি, যিনি ইনস্টাগ্রামে এশিয়ার সবচেয়ে বেশি ফলোয়ারের মালিক (২৭১ মিলিয়নেরও বেশি), তার অ্যাকাউন্ট থেকে সমস্ত প্রচারমূলক পোস্ট, বিজ্ঞাপন এবং পেইড পার্টনারশিপের ছবি সরিয়ে ফেলেছেন। তবে এগুলো পুরোপুরি ডিলিট করা হয়নি। বিরাট এই পোস্টগুলোকে তার ইনস্টাগ্রামের “Reels” সেকশনে সরিয়ে দিয়েছেন। এখন তার প্রোফাইলের “Post” সেকশনে শুধু ব্যক্তিগত মুহূর্ত, জিমের ছবি, পরিবারের সঙ্গে সময় এবং তার নিজের ব্যবসার সাথে জড়িত পোস্ট দেখা যাচ্ছে। এই পরিবর্তন দেখে ভক্তরা অবাক, আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা।

কেন এমন সিদ্ধান্ত?

বিরাট বা তার টিমের তরফে এখনও কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অনেকের মতে, এটি হতে পারে তার নিজের ব্র্যান্ড বা ব্যবসার প্রতি ফোকাস বাড়ানোর একটি কৌশল। ইনস্টাগ্রামের “পোস্ট” সেকশন যেহেতু প্রোফাইলের মূল আকর্ষণ, সেখানে শুধু তার ব্যক্তিগত এবং নিজস্ব ব্যাবসার ছবি রেখে তিনি নিজের জীবনধারা ও ব্যবসার প্রতি বেশি মনোযোগ আকর্ষণ করতে চাইছেন। অনেকে মনে করছেন, আইপিএলের মাঝে নিজেকে আরও ফ্রেশ ও ফোকাসড রাখতেই এই পদক্ষেপ।

ভক্তদের প্রতিক্রিয়া

বিরাটের এই পদক্ষেপ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এক ভক্ত লিখেছেন, “অবশেষে বিরাটের ইনস্টাগ্রামে এখন শুধুই তার নিজের গল্প, বিজ্ঞাপনের ভিড় নেই।” আরেকজন লিখেছেন, “কিং কোহলি কি এবার বিজ্ঞাপন ছেড়ে দেবেন? কী চলছে মাথায়?” কেউ কেউ আবার মজা করে বলেছেন, “RCB ম্যাচের আগে বিরাট মন পরিষ্কার করছেন!”

মাঠে বিরাটের ফর্ম

ইনস্টাগ্রামে এই হঠাৎ পরিবর্তনের মাঝেও মাঠে বিরাট কোহলি অসাধারণ ফর্মে রয়েছেন। IPL 2025-এ এখনও পর্যন্ত ৪ ম্যাচে ১৬৪ রান করেছেন তিনি। তার দুটি দুর্দান্ত হাফসেঞ্চুরি RCBকে তিনটি জয় এনে দিয়েছে। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ বলে ৬৭ রানের একটি ম্যাচ জেতানো ইনিংস খেলে তিনি প্রমাণ করেছেন, তার ব্যাট এখনও আগের মতোই ধারালো।

১০ এপ্রিল, RCB তাদের দ্বিতীয় হোম ম্যাচে মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে বিরাটের পারফরম্যান্সের দিকে সবার নজর থাকবে। তার ইনস্টাগ্রামের এই পরিবর্তন কি তার খেলায় নতুন শক্তি যোগ করবে? নাকি এটি শুধুই একটি সাধারণ সিদ্ধান্ত? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে।

 

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ