আচমকাই অক্ষর পটেলের পায়ে পড়লেন কোহলি, হঠাৎ কী হল?

Share:

নিজস্ব প্রতিনিধি : অক্ষর পটেলের পায়ে হাত দিয়ে প্রণাম,হঠাৎ কি এমন হল কোহলির? সম্প্রতি এই প্রশ্নটা শিরোনামের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে।সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে ভারতীয় তারকা অলরাউন্ডার অক্ষরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে এগিয়ে যান বিরাট কোহলি। তবে সেই কাজটা করতে বাধা দেন অক্ষর। কোহলির হাত চেপে ধরে হাসতে থাকেন। নীচে বসে পড়ে কিছু কথা বলতে থাকেন দু’জনে। আর হাসতে থাকেন। এর কারণ কী তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্ষর যা খেলেছেন, তাতে সত্যিই হতবাক হয়েছে খোদ ভারতীয় শিবির। কারণ রবিবার দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-র ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৬.৪ ওভারে ভারতের স্কোর ঠেকেছিল তিন উইকেটে ৩০ রান। প্রবল চাপের মুখে শ্রেয়স আইয়ারের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন অক্ষর। নিজে করেন ৪২ রান। চাপ কাটিয়ে পালটা কিউয়ি বোলারদের মারছিলেন। তাতেই ঘায়েল হয় কিউইরা। ভারত কি নিউজিল্যান্ডকে হারাতে পারবে? একটা সময় তা পুরোপুরি নির্ভর করছিল কেন উইলিয়ামসনের উইকেটের উপরে।নিজের ১০ ওভারের কোটার একেবারে শেষ বলে সেই কেনকে আউট করে ম্যাচটা পুরোপুরি ভারতের হাতের মুঠোয় নিয়ে চলে আসেন অক্ষর প্যাটেল।

অনেকে নেটপাড়ায় বিরাটের প্রশংসা করেছেন।কেউ বা সমালোচনা করেছেন।একজন লিখেছেন, ‘আর কত মন জয় করবেন বিরাট’।অপর জন লিখেছেন‘নিউজিল্যান্ডের জন্য কেন উইলিয়ামসনের মূল্য কতটা ছিল তা বুঝতে পেরেছে বিরাট।’ আবার অনেকে বিরাট এবং অক্ষরের সেই মুহূর্ত নিয়ে মজা করেছেন। এক নেটিজেন বলেন, ‘দিনের শেষে অক্ষর বাপুর পায়ে পড়তে হবে।’

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক