বিশ্বকাপের জন্য কতটা প্রস্তুত বিরাট? জানিয়ে দিলেন তাঁর শৈশবের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি বিশ্বকাপে খেলবেন? এটাই এখন ক্রিকেটমহলে কোটি টাকার প্রশ্ন। এই গুঞ্জনের আবহেই ভারতের তারকা দুই ক্রিকেটারই ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ছন্দে প্রত্যাবর্তন করেছেন।  করেছেন সেঞ্চুরিও। বিরাট কোহলি বিজয় হাজারে ট্রফিতে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে দিল্লির  হয়ে খেলেছেন। তাঁর  শততান এই ইনিংস দিল্লির জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বুঝিয়ে দিয়েছেন তিনি ব্যাট হাতে ক্রিকেটের রাজা। বিরাটের খেলা দেখা দেখার পরেই তাঁর  পারফরম্যান্স সম্পর্কে বলতে গিয়ে তাঁর ছোটবেলার কোচ  রাজকুমার শর্মা  জানিয়ে দিয়েছেন আগামী বিশ্বকাপের জন্য বিরাট কতটা প্রস্তুত।

রাজকুমার শর্মা তারকা ব্যাটসম্যানের প্রশংসা করেছেন। বলেছেন,  “ তিনি (বিরাট) দুর্দান্ত ফর্মে আছে। সে খুব ভালো ব্যাটিং করেছে এবং দিল্লির জয় নিশ্চিত করেছে। সে অনেক দিন পর ঘরোয়া ক্রিকেট খেলেছে, তবুও অসাধারণ  পারফর্ম করেছে। সে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় এবং বিশ্বকাপের জন্য সম্পূর্ণ প্রস্তুত।” রাজকুমার শর্মা বুঝিয়ে দিয়েছেন বিরাটের খেলা দেখার পর এই প্রশ্ন থাকেই না তিনি বিশ্বকাপের জন্য ফিট নয়। বুধবার বিজয় হাজারে ট্রফিতে  ১০১ বলে ১৩১ রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন বিরাট। এই ইনিংসেই সচিন তেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে তিনি লিস্ট এ ক্রিকেটে ১৬,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেছেন।

আরও পড়ুন: “বড়া পাও খাবে?” ম্যাচ চলাকালীন ভক্তের প্রশ্নের জবাবে যা উত্তর দিলেন রোহিত

 বিজয় হাজারেতে খেলা দেখার অনেকেই বলছেন, কোহলির সেঞ্চুরি কেবল তার যোগ্যতারই পরিচয় দেয়নি, বরং আন্তর্জাতিক পর্যায়ের বড় বড় ম্যাচের আগে তাঁর দক্ষতাকে বুঝিয়েছে । ভক্ত এবং বিশেষজ্ঞরা সকলেই মনে করেন যে, দীর্ঘ সময়ের ব্যবধানের পর ঘরোয়া ক্রিকেটে বিরাটে প্রত্যাবর্তন তার মানিয়ে নেওয়ার এবং সর্বোচ্চ পারফরম্যান্স  ব্যাট হাতে তাঁর ক্ষমতার প্রমাণ দিয়েছে। এই ইনিংসটি আসন্ন বিশ্বকাপে কোহলির উপস্থিতিকে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। ক্রিকেটমহলের অনেকের মতে বিরাটে খেলা দেখার পর বিশ্বকাপে তাঁর যোগ্যতা নিয়ে ও খেলতে পারা নিয়ে প্রশ্ন ওঠাই উচিত নয়।

 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে এলাকায় পোস্টার ঘিরে চাঞ্চল্য

রাজ্য সরকারের তরফে মিলবে ১০ দিনের বিশেষ ছুটি,কারা পাবেন এই সুবিধা?

ফিলিপাইনে জোরালো ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২, আহত ২০০

ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

বারাকপুর পুলিশ কমিশনারেট কার্যালয়ে নগরপালের সঙ্গে বৈঠকে ৬ বিজেপি বিধায়ক, কী আলোচনা হল?

‘মেটা’য় ছাঁটাইয়ের হাত থেকে রক্ষা, তবুও অব্যক্ত যন্ত্রণায় বিদ্ধ আধিকারিক

‘আমরা ১৫-২০ দিনের মধ্যেই একটি ছবির কাজ শেষ করে ফেলি’, বাংলা সিনেমা নিয়ে যিশু

বৈভব সূর্যবংশীকে নিয়ে মাত্রাছাড়া মাতামাতিতে উদ্বিগ্ন কপিল দেব, কি বললেন…

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

দল ভেঙে ২০ সাংসদ নিয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন কাকলি-শতাব্দীরা

রামপুরহাটে কোটি কোটি টাকার জাল লটারি চক্রের হদিশ, আটক ১২

চুঁচুড়া পুরসভার ওয়ার্ড অফিসে মদের আসর, বিক্ষোভ বিজেপির