স্বামীর ৩০০ তম ম্যাচের সাক্ষী হতে দুবাইয়ে অনুষ্কা, সঙ্গে থাকবেন বিরাটের দাদাও

কেননা আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ৩০০ তম ম্যাচ খেলবেন বিরাট। যা কিনা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের সপ্তম মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর যেন রক্ষাকবচ তিনি, মাঠে থেকে স্বামীর উদ্দেশ্যে একটা ফ্লাইং কিস ছুড়লেই যেন ঐশ্বরিক অ্যানার্জি পান তিনি। স্ত্রী আর দুই সন্তানই যেন তাঁর জীবনের মূল মন্ত্র। তাই তো মাঠে নেমে ছক্কা হাঁকানোর পরেই তাঁর প্রথম চোখ যায় গ্যালারির দিকে, বা কোনও সময় স্ত্রী মাঠে উপস্থিত না হলেও ম্যাচের শেষে মাঠ থেকেই স্ত্রীকে ভিডিও কল করে বসেন, বাচ্চাদের সঙ্গে আনন্দের মুহূর্তটি শেয়ার করে নেন তিনি। হ্যাঁ বিরাট কোহলির এমন একাধিক মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই থাকে। এত বড় মাপের ক্রিকেটার হয়েও পরিবারের প্রতি বিরাটের এমন আচরণ, নির্দিধায় মুগ্ধ করে তাঁর সকল প্রজন্মের ভক্তদের। তেমনি স্বামীর সবরকম পরিস্থিতিতে তাঁর পাশে খাড়া ঢাল হয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা।

এমনকী বিরাটের দুর্বল পারফরম্যান্সের কারণেও মাঝে মধ্যে কটাক্ষের ভাগীদার হন অনুষ্কা। কিন্তু তাতে একেবারেই কান না দিয়ে বরং স্বামী দুই সন্তানকে প্রতি মুহূর্তে আগলে রাখেন অনুষ্কা। বর্তমানে অভিনয় থেকেও অনেকটা দূরে রয়েছেন তিনি। যাই হোক, শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। রবিবার (২ মার্চ) আন্তর্জাতিক ক্রিকেটের আরও একটি মাইলফলক অর্জনের কাছাকাছি বিরাট কোহলি। কেননা আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে ৩০০ তম ম্যাচ খেলবেন বিরাট। যা কিনা তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের সপ্তম মাইলফলক হিসেবে চিহ্নিত হতে চলেছে। আর স্বামীর ৩০০ তম ম্যাচে উপস্থিত থাকবেন তাঁর স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। থাকতে পারেন বিরাটের দাদা বিকাশ কোহলিও। ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) নতুন নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের কম সময়ের সফরে পরিবার নিয়ে বিদেশে যেতে পারেন না ক্রিকেটাররা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির একটি ম্যাচে পরিবারকেa নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে BCCI।

সেইমতো নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখতে দুবাইয়ে যাচ্ছেন অনুষ্কা। গ্যালারি বসেই স্বামীর ৩০০ তম ম্যাচের সাক্ষী থাকবেন অনুষ্কা। সঙ্গে থাকছেন তাঁর ভাসুরও। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত শতরানের ইনিংস খেলেছেন কোহলি। এক দিনের ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। ভেঙে দিয়েছেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। সুতরাং স্বাভাবিক ভাবেই কোহলির আজকের ম্যাচ অর্থাৎ ৩০০তম ম্যাচ ঘিরে আগ্রহ তুঙ্গে ক্রিকেটপ্রেমীদের।

পাকা কলা ফেলে না দিয়ে বানান সুস্বাদু মুচমুচে বড়া, রইল সহজ রেসিপি

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক