টি-২০ দল নিয়ে বিচারকদের একহাত নিলেন সেহওয়াগ

টি-২০ বিশ্বকাপের দল নিয়ে মুখ খুললেন ‘মুলতানের সুলতান’।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপের দল নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেহওয়াগ। দল নির্বাচন নিয়ে বোর্ডের নির্বাচকদের একহাত নিলেন দেশের এই প্রাক্তন ওপেনার। অনেকদিন আগেই আসন্ন কুড়ি-বিশের বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।

সেই দলে রয়েছে ৫ জন স্পিনারের নাম। কিন্তু স্পিনারদের মধ্যে জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের। যেটা ভীষণভাবে অবাক করেছে সেহওয়াগকে। চাহালকে টি-২০ বিশ্বকাপের দলে না রাখার কারণটাই বুঝতে পারছে না ‘মুলতানের সুলতান’।

চলতি আইপিএলে রয়ের চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ১০ ম্যাচে ৯টি উইকেট নিয়েছেন চাহাল। আরসিবি-র একজন নিয়মিত সদস্য তিনি। তাহলে কেন বিশ্বকাপের স্কোয়াডে জয়াগা হল না চাহালের? এই প্রশ্নই বোর্ডের নির্বাচকদের দিকে ছুঁড়ে দিলেন সেহওয়াগ।

রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং রাহুল চাহারদের টি-২০ বিশ্বকাপের দলে নেওয়া হয়েছে। কিন্তু অভিজ্ঞ চাহালের দিক থেকে মুখ ফিরিয়েছেন নির্বাচকরা।

এই বিষয়ে একটি সাক্ষাতকারে সেহওয়াগ বলেন, ‘চাহালের টি-২০ বিশ্বকাপের দলে না থাকাটা আমাকে ভীষণ অবাক করেছে। এমন তো নয় যে রাহুল চাহার শ্রীলঙ্কাতে খুব ভালো বল করেছে, তাও ওকে বিশ্বকাপের দলে রাখা হয়েছে। কিন্তু তাহলে চাহালকে বাদ দেওয়া হল কেন, এটাই আমি বুঝতে পারছি না। চাহালের যা পারফরম্যান্স তাতে ও দলে জায়গা পেতেই পারত।’

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

মাত্র ১০০ টাকায় জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার