ম্যাচ জিতেও লখনউ শিবিরে বড় দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে কলকাতার বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই বড় ধাক্কা খেল লখনউ সুপার জায়ান্টস। চলমান আইপিএলের মরশুম থেকে একেবারেই ছিটকে গিয়েছেন শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা । ইএসপিএনক্রিকইনফোর (ESPNcricinfo) তথ্য অনুযায়ী জানা গিয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি আগামী কয়েক দিনের মধ্যেই হাসারাঙ্গার পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করতে চলেছে।  

বৃহস্পতিবার দলের  ক্রিকেট পরিচালক টম মুডি এই খবরটি নিশ্চিত করেন। প্রতিবেদনটি অনুযায়ী জানা গিয়েছে মুডি জানিয়েছেন   তাঁরা “আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে” হাসারাঙ্গার পরিবর্তিত খেলোয়াড়ের নাম ঘোষণা করবেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি স্পিনার জর্জ লিন্ডে যিনি এই   লিগে এখনো খেলার সুযোগ পাননি সম্ভবত অভিজ্ঞ অলরাউন্ডার হাসারাঙ্গার বদলি হিসেবে তিনি লখনউ শিবিরে জায়গা পেতে চলেছেন।  ইএসপিএনক্রিকইনফো (ESPNcricinfo)-এর  দেওয়া তথ্য  অনুযায়ী জানা গিয়েছে, বৃহস্পতিবার কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে এলএসজি (LSG)-এর ম্যাচ চলাকালীন মুডি বলেন, “আমরা এই পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছি যে, তিনি (হাসারাঙ্গা) আমাদের দলে যোগ দিতে পারবে না। আমরা  তাঁর বদলি খেলোয়াড় খুঁজছি, যার নাম আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘোষণা করা হবে বলে আশা করা যায়।” 

আরও পড়ুন: IPL-এ আজ মুখোমুখি বিরাট-বৈভব, ‘বেবি বস’-কে থামাতে পারবে RCB-র বোলাররা?

উল্লেখ্য, ভারত ও শ্রীলঙ্কায়  হওয়া   টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার হয়ে খেলার সময় বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে, গত ফেব্রুয়ারি মাস থেকেই হাসারাঙ্গা মাঠের বাইরে রয়েছেন। এর আগে এমন খবরও প্রকাশিত হয়েছিল যে, এই অভিজ্ঞ অলরাউন্ডার শ্রীলঙ্কা ক্রিকেটের তত্ত্বাবধানে হওয়া বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় অংশ নেননি।  আইপিএলে যোগ দেওয়ার জন্য  এনওসি (NOC) সংগ্রহ করতে হলে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা ছিল একটি আবশ্যিক শর্ত। নিলামে লখনউ (LSG) হাসারাঙ্গাকে ২ কোটি টাকায় কিনেছিল। তবে চোটের কারণে তিনি দলের সাথে যোগ দিতে পারেননি। হাসারাঙ্গা গত  মরশুমে রাজস্থান রয়্যালসের (RR) হয়ে খেলেছিলেন এবং ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) সদস্য ছিলেন।

.

টি-টোয়েন্টিতে গেইলের অবিস্মরণীয় রেকর্ড ভাঙা লক্ষ্য বৈভবের

নবান্নের কড়া নির্দেশের পরই নতুন হোল্ডিং সেন্টারে তিন অনুপ্রবেশকারী, লালগোলায় আলোড়ন

একের পর এক পুরসভায় কাউন্সিলরদের গণইস্তফা, দায়িত্বে প্রশাসকরা

রাতে ঝিলের জলে নৌকাবিহার, মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

বারাসতে পোস্ট অফিসে সিএএ সার্টিফিকেট পেতে হেনস্থার অভিযোগ ,সরজমিনে তদন্তে খাদ্যমন্ত্রী

কুড়ুল দিয়ে বাবা-স্ত্রীকে খুন, কেনও এমন পদক্ষেপ যুবকের?

ফুলের লোভ দেখিয়ে বাড়িতে ডেকে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ নবম‌ শ্রেণির পড়ুয়ার

কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অর্জুন, ছেলের বড় সাফল্যে গর্বিত মা জুহি চাওলা

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

কোন্নগরে চলল বুলডোজার, ভাঙা হল তৃণমূল কাউন্সিলরের বেআইনি নির্মাণ

অভিনেত্রী ত্বিশা শর্মার মৃত্যুর তদন্ত করবে সিবিআই, নির্দেশ শীর্ষ আদালতের

নিরাপত্তার অভাব, বিশ্বকাপের শিবির আমেরিকা থেকে সরাল ইরান