IPL-এ আজ মুখোমুখি বিরাট-বৈভব, ‘বেবি বস’-কে থামাতে পারবে RCB-র বোলাররা?

Share:

নিজস্ব প্রতিনিধি:  আজ গুয়াহাটিতে হবে টানটান ম্যাচ। বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে রিয়ান পরাগের রাজস্থান রয়্যালস মুখোমুখি হবে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এই খেলার উপর বিশেষ নজর থাকবে কারণ চলতি আইপিএলের মরশুমে দুই দলই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছে। মাঠে নামবেন দুই পক্ষেরই দাপুটে দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও বৈভব সূর্যবংশী। সবার চোখ থাকবে রাজস্থান রয়্যালসের এই ১৫ বছর বয়সী ব্যাটসম্যানের ওপর। ভারতের অন্যতম সফল বোলার বুমরাহ বল যেভাবে গত ম্যাচে খেলেছিল বৈভব তাতে এখন প্রশ্ন উঠছে আরসিবির কোন বোলার ‘বেবি বস’-কে থামাবে?

যে মাঠে আজ খেলা হবে সেই মাঠে গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছিল রাজস্থান। সূর্যবংশী তার প্রথম বলেই জসপ্রিত বুমরাহকে ছক্কা মেরে নিজের অভিপ্রায় পরিষ্কার করে দিয়েছিলেন যে তাঁর কোনো ভয় নেই, কোনো চাপ নেই, লক্ষ্য শুধু আক্রমণ। বৈভবের আগ্রাসব দেখে বুমরাহকে এক ওভার দিয়ে সরিয়ে দিয়েছিলেন মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পাণ্ড্যে। এবার ১৫ বছর বয়সী ক্রিকেটারের জন্য একই পিচে তার জন্য অপেক্ষা করছে আরসিবি-র জ্যাকব ডাফির গতি, সুয়াশ শর্মার স্পিন এবং ভুবনেশ্বর কুমারের সুইং। তবে যশস্বী জয়সওয়াল ও বৈভব সূর্যবংশীর বিস্ফোরক ওপেনিং জুটি চলতি মরশুমে রাজস্থান রয়্যালসকে সবচেয়ে বিপজ্জনক ব্যাটিং ইউনিট হিসেবে তুলে ধরেছে তাই সহজ জয় পেতে হলে আরসিবির বোলাদের এই জুটি ভাঙতে হবে। তাই আরসিবি-র বোলারদের জন্য পাওয়ারপ্লে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

অন্যদিকে আরসিবি-র ব্যাটিংও বেশ ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে। বিরাট কোহলি টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে দূরে থাকলেও, তার অভিজ্ঞতা দলের জন্য একটি বড় সম্পদ। তিন নম্বরে ব্যাট করতে নামা দেবদূত পাডিক্কাল দুর্দান্ত ফর্মে আছেন। চেন্নাইয়ের বিপক্ষে তাঁর ৫০ এবং হায়দ্রাবাদের বিপক্ষে ৬১ রানের ইনিংসটিই তাঁর ফর্মের প্রমাণ। অধিনায়ক রজত পাতিদার এবং টিম ডেভিড মিডল অর্ডারকে মজবুত রাখেন। কারা থাকবেন একাদেশে। জেনে নিন।

রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পডিকল, রজত পাতিদার (অধিনায়ক), টিম ডেভিড, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ড্য, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়শ শর্মা

 রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রিয়ান পরাগ (অধিনায়ক), শিমরন হেটমায়ার, ডোনোভান ফেরেরা, রবীন্দ্র জাদেজা, জোফরা আর্চার, নান্দ্রে বার্গার, তুষার দেশপান্ডে, সন্দীপ শর্মা, রবি বিষ্ণোই।

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ