চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন লঙ্কান তারকা হাসরাঙ্গা

Share:

নিজস্ব প্রতিনিধি: চলমান টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই শ্রীলঙ্কা শিবিরে নেমে এলো বড়সড় দুঃসংবাদ।চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লঙ্কান দলের অন্যতম ভরসা, তারকা অলরাউন্ডার ও লেগস্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গা। বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট ধরা পড়ায় এই টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না তাঁর।

কলম্বোতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান হাসরাঙ্গা। যদিও সেই ম্যাচেই চার ওভার বোলিং করে মাত্র ২৫ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। কিন্তু ম্যাচের পর অস্বস্তি বাড়ায় সোমবার তাঁর এমআরআই স্ক্যান করানো হয়। রিপোর্টে জানা যায়, বাম হ্যামস্ট্রিংয়ে মারাত্মক ছিঁড়ে যাওয়ার সমস্যা রয়েছে। পরে ব্রিটেনের এক বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত পর্যালোচনা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড তাঁকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: নামিবিয়ার বিপক্ষে ভারতের প্রথম একাদশে বিরাট বদলের সম্ভাবনা, থাকবেন কে, ছিটকে যাবেন কারা ?

সূত্রের খবর, এই চোটটি হাসরাঙ্গার আগের একটি হ্যামস্ট্রিং সমস্যার সঙ্গে সম্পর্কিত হলেও এটি পুরোনো চোট নয়। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই একের পর এক চোটে ভুগছেন এই লঙ্কান অলরাউন্ডার, যা তাঁর ক্যারিয়ারকে প্রভাবিত করেছে। এখনও পর্যন্ত আইসিসি তাঁর বদলি খেলোয়াড় হিসেবে কাউকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। তবে সম্ভাব্য বিকল্প হিসেবে লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্থার নাম ভাবা হচ্ছে।

হাসরাঙ্গার অনুপস্থিতি শ্রীলঙ্কা দলের জন্য যে বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। টি টোয়েন্টি বিশ্বকাপে ২০ ইনিংসে ৪০ টি উইকেট নিয়ে তিনি ছিলেন দলের সবচেয়ে সফল ও নির্ভরযোগ্য বোলার। তাঁর অভাব পূরণ করা যে সহজ হবে না, তা ক্রিকেট বিশেষজ্ঞরাও মানছেন। এদিকে, গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ওয়ানের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে শ্রীলঙ্কা। সেখানে হাসরাঙ্গাকে ছাড়া দল কতটা ছন্দে থাকে,সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক