নামিবিয়ার বিপক্ষে ভারতের প্রথম একাদশে বিরাট বদলের সম্ভাবনা, থাকবেন কে, ছিটকে যাবেন কারা ?

Share:

নিজস্ব প্রতিনিধি:  খেলোয়াদের চোট ও অসুস্থতা ভারতীয় শিবিরের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। বিশ্বকাপ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হয়েছেন ভারতের এক নম্বর তারকা ব্যাটসম্যান অভিষেক শর্মা। নামিবিয়ার বিরুদ্ধে সম্ভবত খেলতে পারবেন না অভিষেক। বৃহস্পিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার মুখোমুখি হবে ভারত। তবে তার আগে মেন ইন ব্লুর প্রথম একাদশে বেশ কিছু বদল হতে পারে। সূত্রের খবর এই ম্যাচে দুজন ক্রিকেটারের না থাকার সম্ভাবনা রয়েছে। কারা বাদ যাবেন আর কারা সুযোগ পাবেন এই নিয়ে শুরু হয়েছে চর্চা। এক নজরে দেখে নিন ঠিক কি কি বদল হতে পারে।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আমেরিকার বিরুদ্ধে ২৯ রানে জয় দিয়ে শুরু করেছে ভারত। তবে সেদিনের ম্যাচে ভারতের খেলা নিয়ে বেশ চর্চাও হয়েছে। উঠেছে বেশ কিছু প্রশ্ন। সেই সঙ্গেই রয়েছে চোটের সমস্যা। তাই প্রথম একাদশে এবারে কিছু বদল করা হতে পারে। সূত্রের খবর আগামীকালের খেলা থেকে বাদ যেতে পারেন মহম্মদ সিরাজ। গত ম্যাচে তিনি ৩ উইকেট নিলেও জশপ্রীত বুমরা দলে ফেরার কারণে তাঁকে বসানো হতে পারে। অন্যদিকে অভিষেক শর্মা বাদ যেতে পারেন কারণ পাকস্থলির সমক্রমণ নিয়ে আজ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমেরিকার বিরুদ্ধে ম্যাচেও তিনি জ্বর নিয়ে খেলেছিলেন। অভিষেকের জায়গায় খেলতে পারেন সঞ্জু স্যামসন খেলতে পারেন। অনুশীলনে স্যামসনের উপস্থিতি সেই ইঙ্গিত দিচ্ছে। ভারতীয় দলে এই দুই বদল পাকা বলে জানা যাচ্ছে। অন্যদিকে চোট কাটিয়ে দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর। তাই রিঙ্কু সিং বাদ পড়ার সম্ভাবনা বাড়ছে। যদিও নামিবিয়ার বিরুদ্ধে খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর ওয়াশিংটন কতটা ফিট তা দেখতে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে তাঁকে খেলাতেও পারে টিম ম্যানেজমেন্ট। সেটা যদি হয় তাহলে রিংকু বাদ যাবেন।

আরও পড়ুন: টাই হল আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ, সুপার ওভারে নির্ধারিত হবে ভাগ্য

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

সঞ্জু স্যামসন, ঈশান কিষান, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর/রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, জশপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের