আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন: শাকিব আল হাসান

লক্ষ্য এশিয়াকাপে ভালো পারফরম্য়ান্স

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কারও যদি মনে হয় কিছুদিনের মধ্যে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল হবে, তাহলে তারা ভুল করবেন। কারও পক্ষেই এই বদল সম্ভব নয়। পরিবর্তন আনতে সময় লাগবে।আর যারা মনে করছে, হাল ফিরতে বেশিদিন লাগবে না, তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন।

এমনই বিস্ফোরক বয়ান দিয়েছেন অধিনায়ক শাকিব আল হাসান। সামনেই এশিয়াকাপ। এশিয়াকাপে খেলার জন্য শের-ই-বাংলা স্টেডিয়ামে দল অনুশীলন করছে। রবিবার অনুশীলনের ফাঁকে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের তরফ থেকে দলের পারফরম্যান্স, আগামী দিনে দলের রূপরেখা কী হবে, সে ব্যাপারে শাকিবকে প্রশ্ন করা হয়। জবাবে শাকিব বলেন –এই মুহূর্তে আমার একমাত্র লক্ষ্য হল আসন্ন এশিয়াকাপে দলের ভাল পারফর্মম্যান্স। আর তার জন্য দলের প্রত্যেক খেলোয়াড় মন দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছে।

সেই সঙ্গে তাঁর সংযোজন-যদি কারও মনে হয় দল রাতারাতি বদলে যাবে। দু-একদিনের মধ্যে সব কিছু বদলে যাবে তাহলে সেই ভাবনায় গলদ রয়েছে। আর সেটা যাঁরা ভাবছেন, তাঁরা যে মূর্খের স্বর্গে বাস করছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তারা যদি এটাও ভেবে রাখেন, আমার বদলে অন্য কাউকে অধিনায়কের দায়িত্ব দিলে তিনি রাতারাতি দলকে বদলে দেবেন, সেই ভাবনাতেও গলদ রয়েছে।

শাকিব আরও বলেন, আপনি বাস্তবাদী হলে, আপনার চিন্তা-ভাবনা বাস্তবসম্মত হলে শুধু এইটুকু বলতে পারি, আগামী বিশ্বকাপে আমাদের পারফরম্যান্স বলে দেবে বাংলাদেশ ক্রিকেট দলের কোনও পরিবর্তন হয়েছে কি না। পাশাপাশি আরও একটা কথা বলা প্রয়োজন, এখন যে ফরম্যাটে ক্রিকেট খেলা হয়, সেই ফরম্যাটে বাংলাদেশ একেবারেই নতুন। তাই, সময় তো লাগবেই।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের