দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Brij Bhushan: কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সড়ছেন ব্রিজভূষণ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দঙ্গল কন্য়াদের জয়।

ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি পদ থেকে সড়ে দাঁডা়চ্ছেন ব্রিজ ভূষণ শরণ সিং (Brij Bhushan)। ফেডারেশন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ফেডারেশন সূত্রে পাওয়া খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে ব্রিজ ভূষণকে সরে দাঁড়াতে বলা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদসংস্থার খবর অনুসারে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ব্রিজ ভূষণে সভাপতি পদে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। গত কয়েকদিন ধরে দঙ্গলকন্যাদের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগে তপ্ত ছিল দিল্লি। তারা প্রতিবাদে সামিল হন। তাদের সঙ্গে আলোচনা করতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর তাঁর বাড়িতে নৈশভোজে আমন্ত্রণ জানান। আশ্বাস দেন তদন্ত কমিটি গঠনের। ইতোমধ্যে জানা হয়ে গিয়েছে, কারা কারা তদন্ত কমিটিতে থাকবেন। যদিও দঙ্গল কন্যাদের মূল দাবি ছিল কুস্তি  ফেডারেশনের সভাপত পদ থেকে ব্রিজ ভূষণের ইস্তফা। ব্রিজ ভূষণের ছেলের দাবি ছিল, তারা বাবা ২২ জানুয়ারির আগে কিছু বলবে না। মধ্যরাতে নাটক অন্যদিকে গড়ায়।  সূত্রের খবর কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী ব্রিজভূষণকে (Brij Bhushan) ইস্তফার নির্দেশ দেন।

রাজনৈতিক মহল বিষয়টি একটু অন্য়ভাবে দেখছে। তাদের মত, প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বাধীন সরকার নিয়েছে বেটি বাঁচাও কর্মসূচি। আর সেই প্রকল্পকে হাতিয়ার করে কংগ্রেস ইতোমধ্যে সরকারকে খোঁচা দিয়েছে। ফলে সরকারের মান বাঁচাতে ব্রিজ ভূষণকে সরিয়ে দেওয়া ছাড়া অন্য কোনও রাস্তা ছিল না। 

আরও পড়ুন ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে মেরি কমের নেতৃত্বে তদন্ত কমিটি

Published by:

Share Link:

More Releted News:

‘নাটক শেষ’, স্ত্রী পরিণীতির সঙ্গে ডিভোর্সের ভয়ে বিজেপিতে নাম লেখালেন রাঘব চাড্ডা

‘বাবা আমার শরীর স্পর্শ করবে না’, নোট লিখে আইনজীবীর আত্মহত্যা

ঋণ বিতর্কে ভয়ংকর ঘটনা, ‘টাকা না দিলে মেয়েকে দাও’ মন্তব্য ঘিরে হামলা

ভোটার নন, তবু ভোটের কাজে! সুপ্রিম কোর্টের দ্বারস্থ বাংলার ৬৫ ভোটকর্মী

কেদারনাথের উদ্বোধনের দিনেই চরম বিশৃঙ্খলা, লাইন টপকে মন্দিরে প্রবেশের হিড়িক পুণ্যার্থীদের

পহেলগাঁও হামলার এক বছর! পঞ্জাব-কাশ্মীরে চলবে সামরিক মহড়া, কিসের প্রস্তুতি ভারতীয় সেনার?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ