একনজরে দেখে নেওয়া যাক এটিকে মোহনবাগানের লজ্জাজনক হারের কারণগুলি

এএফসি কাপের এই সেমিফাইনালটি হয়তো খুব দ্রুতই ভুলতে চাইবে এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: এএফসি কাপের এই সেমিফাইনালটি হয়তো খুব দ্রুতই ভুলতে চাইবে এটিকে মোহনবাগান। কারণ, এই টুর্নামেন্টেই উজবেকিস্তানের ক্লাব এফসি নাসাফের কাছে ৬-০ ব্যবধানে লজ্জার হার হারতে হয়েছে সবুজ-মেরুনকে। ক্রমাগত ভালো পারফরম্যান্স করে আসলেও, এবার রীতিমতো মুখ থুবড়ে পড়ল হাবাসের দল।

শুধু তাই নয়, এতগুলি গোলহজম করে বসেছে তিনবারের আইএসএল চ্যাম্পিয়নরা। ভাগ্য যদি আরও খারাপ থাকত তাহলে হয়তো ১০ গোলও খেতে পারত রয় কৃষ্ণ, প্রীতম কোটালরা। অদ্ভুতভাবে বুধবার রাতে নাসাফের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারল না এটিকে মোহনবাগান। এত শক্তিশালী একটা দলকে একেবারে ফুঁ মেরে উড়িয়ে দিল উজবেকিস্তানের ক্লাবটি।

কিন্তু ঠিক কী কী কারণে এমন ভরাডুবি হল কলকাতার এই খ্যাতনামা ক্লাবটির? এই প্রশ্নেরই উত্তর খুঁজে চলেছেন আপামর ফ্যানেরা। ফুটবল বিশেষজ্ঞদের মতে সবুজ-মেরুনের এই হারের কারণগুলি হল-

১। প্রতিপক্ষকে নিয়ে সেইভাবে গুরুত্ব দিয়ে হোমওয়ার্ক না করা।

২। নাসাফের খেলার ধরনই বুঝতে পারেননি এটিকে মোহনবাগানের ফুটবলাররা।

৩। মাঠে নেমে প্রথম ৩০ মিনিট প্রতিপক্ষকে বুঝতে চেয়েছিলেন হাবাস। কিন্তু সেখানেই ঘটে বিপত্তি। ওই সময়ের মধ্যে ৪টি গোল হজম করে বসে সবুজ-মেরুন।

৪। খেলার শুরুতেই আত্মঘাতী গোল খেয়ে বসা।

৫। সবথেকে বড় কারণ হল ডিফেন্সে তিন জন নিয়ে খেলা এবং লং বলের ওপর জোর দেওয়া।

৬। অতিরিক্ত আত্মবিশ্বাস, যেটা দলের আসল খেলাটার ওপর বেশ খানিকটা প্রভাব ফেলেছে।

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

শনিবার অর্থাৎ আজ থেকে দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সম্মেলন 

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

7,000mAh ব্যাটারি ও 32MP ক্যামেরা! ৩,০০০ টাকা সস্তা হল Motorola Edge 70 Fusion

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

দিঘা-মন্দারমণি নয়, কম খরচে ঘুরে আসুন কলকাতার কাছের এই নিরিবিলি সৈকত থেকে

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন