বিসিবি’র সভাপতি হওয়া নিয়ে কী বললেন সাকিব?

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন নাজমুল হাসান। তাহলে নতুন বোর্ড সভাপতি কে হবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হওয়া নিয়ে ইচ্ছাপ্রকাশ করেছেন সাকিব আল হাসান।

বোর্ড সভাপতি হওয়া নিয়ে কী বললেন সাকিব আল হাসান। এই প্রসঙ্গে সাকিব আল হাসান জানান, ‘বিসিবির সভাপতি হওয়ার সুযোগ পেলে মিস করতে চাইব না। আমি যখন বোর্ডে যাব, তখন সেরা সভাপতি হব। আমার যদি সেরা হওয়ার ইচ্ছাই না থাকে, তাহলে কীভাবে হবে। তবে নাজমুলভাই বিসিবি সভাপতি হিসাবে অনেককিছু করেছেন। তার অবদান খাটো করার উপায় নেই।‘  একইসঙ্গে তিনি জানান, ‘নাজমুলভাই অসাধারণ কাজ করেছেন। অনেকেই হয়ত অনেককিছু সমালোচনা করেন। কিন্তু নিজে সেই জায়গায় গেলে বোঝা যায়, দায়িত্ব কতটা।‘

এর আগে গতকাল বিসিবির বোর্ড সভাপতি পদ ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন নাজমুল হাসান। তাঁকে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বিসিবির সভাপতির পদ ছাড়ার প্রসঙ্গে নাজমুল জানিয়েছিলেন, একই ব্যক্তির দুটি পদে থাকা নিয়ে আইনগত কোনও সমস্যা নেই। তবে মন্ত্রী হওয়ার পরও সভাপতির পদ ধরে রাখলে মনে হতে পারে, তিনি ক্রিকেটকে বেশি গুরুত্ব দিতে চাইছেন।

 

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6