কোথায় কখন দেখতে পাবেন এশিয়া কাপের সুপার ফোরের ভারত পাকিস্তান ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে মহারণ চলছে মাঠে। পাকিস্তানের সঙ্গে হওয়া গত ম্যাচে পাক ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেনি ভারত। রবিবার ফের পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে চলেছে ভারত। রবিবার ২১ সেপ্টেম্বর এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে সুপার ফোরে। গত রবিবার থেকে পাকিস্তান মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ষড়যন্ত্রের জন্য বেশি শিরোনামে এসেছে।

যেমন এশিয়া কাপ থেকে দল প্রত্যাহারের হুমকি, প্রশিক্ষণের সময় প্রতিপক্ষকে উপহাস করা এসব করে চলেছে পাক টিম। অন্যদিকে, ভারত তাদের মনে করিয়ে দিয়েছে প্রতিপক্ষ যেই হোক কোনও খেলা কখনও ‘সহজ’ হয় না। শুক্রবার আবুধাবিতে ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল ভারত। সেখানে ওমানের প্রাণপণ জয়ের চেষ্টা সকলকের মুগ্ধ করেছে। 

 গ্রুপের শীর্ষে রয়েছে ভারত। তিনটি ম্যাচেই জয় পেয়েছে তারা। আজ ২১ সেপ্টেম্বর রবিবার চতুর্থ ম্যাচ। আত্মবিশ্বাসে ভরপুর মেন ইন ব্লু ধীরে ধীরে বড়সড় ফিনিশিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এরপর মুখোমুখি হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। রবিবার ভারত বনাম পাকিস্তান সুপার ফোরের ম্যাচটি ২১ সেপ্টেম্বর রবিবার ভারতীয় সময় রাত ৮টায় দুবাইতে শুরু হবে। সোনি স্পোর্টস নেটওয়ার্ক পুরো টুর্নামেন্টের মতো এই ম্যাচটিও তাদের পাঁচটি চ্যানেলের মধ্যে চারটিতে বিভিন্ন ভাষায় সম্প্রচার করবে। ভারত বনাম পাকিস্তান ম্যাচটি সনিলাইভ অ্যাপ এবং ওয়েবসাইটেও সরাসরি সম্প্রচার করা হবে। 

আজকের ভারতীয় দল

ভারত: অভিষেক শর্মা, শুভমান গিল (সহ অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া , অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জশপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী

পাকিস্তান: সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, মহম্মদ হারিস (উইকেট রক্ষক), ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), খুশদিল শাহ, হাসান নওয়াজ, মহম্মদ নওয়াজ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল