১৩ বছর বাদে ঘরের মাঠে সিরিজ হারার ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে টিম ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: কোনও অঘটন না ঘটলে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্ট হারের মুখে দাঁড়িয়ে গৌতম গম্ভীরের শিষ্যরা। আর প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ হারলেই ১৩ বছর আগের এক লজ্জা ফের ফিরবে। ২০১২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ হারতে হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনিদের। তার পরে ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারার স্বাদ পেতে হয়নি টিম ইন্ডিয়াকে।

ইডেনে মাত্র আড়াই দিনেই ফয়সালা হয়েছিল প্রথম টেস্টের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে থেকেও হারতে হয়েছিল গম্ভীরের শিষ্যদের। যদিও ওই টেস্টে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি অধিনায়ক শুভমন গিল। সিরিজ বাঁচানোর জন্য গুয়াহাটিতে জয় ছাড়া অন্য কোনও রাস্তা খোলা ছিল না টিম ইন্ডিয়ার। কিন্তু শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে গম্ভীরের শিষ্যরা। প্রথম ইনিংসে ৪৮৯ রান তুলেছিল প্রোটিয়ারা। জবাবে ২০১ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। সৌজন্য দেখিয়ে ঋষভ পন্থদের ফলো অন করাননি দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তৃতীয় দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান কোনো উইকেট না হারিয়ে তুলেছে ২৬ রান। অর্থা‍ৎ ৩১৪ রানে এগিয়ে। হাতে ১০ উইকেট।

পরিসংখ্যান বলছে ২০০০ সাল থেকে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল যতগুলি টেস্ট খেলেছে তার মধ্যে ৭৪টিতে জিতেছে। ১৯টিতে হেরেছে। ২০০০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল টিম ইন্ডিয়া। এর পর ২০০৪ সালে অস্ট্রেলিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরে সিরিজ হারের স্বাদ পেয়েছিল। ঘরের মাঠে ২০১২ সালে শেষ বার সিরিজ হারের লজ্জা পেয়েছিল ব্লু ব্রিগেড। ওই সিরিজে আমদাবাদে প্রথম টেস্ট হেরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে মুম্বইতে দ্বিতীয় টেস্টে ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়েছিল ইংরেজরা। এর পর কলকাতার ইডেনে ভারতকে হারিয়ে সিরিজ কব্জা করেছিলেন।

সরকারি কাজে বাধা আসবে, বাড়িতে অতিথি আসবে, মনোরম পরিবেশ বিরাজ করবে..

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড