পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি! জানেন কে এই টোরি পেনসো?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন মার্কিন রেফারি টোরি পেনসো। চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ পরিচালনা করে তিনি হয়ে উঠলেন প্রথম আমেরিকান মহিলা, যিনি পুরুষদের সিনিয়র বিশ্বকাপের ম্যাচে অন-ফিল্ড রেফারির দায়িত্ব পালন করলেন। শুধু ইতিহাস গড়াই নয়, নিজের পারফরম্যান্স দিয়েও ফুটবল বিশ্বের নজর কাড়লেন তিনি।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন পেনসো। মাঠে খেলোয়াড়দের নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং ম্যাচের গতি বজায় রাখার ক্ষেত্রে তাঁর দক্ষতা প্রশংসিত হয়েছে। ম্যাচের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে নির্ভুল সিদ্ধান্ত নিয়ে তিনি প্রমাণ করে দেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে দায়িত্ব পালনের জন্য তিনি সম্পূর্ণ প্রস্তুত। ফ্লোরিডায় জন্ম নেওয়া ৩৯ বছর বয়সি টোরি পেনসোর এই সাফল্যের পথ অবশ্য সহজ ছিল না। দীর্ঘদিন ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক স্তরে ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২০ সালে তিনি প্রথম মহিলা হিসেবে দুই দশক পর মেজর লিগ সকার (MLS)-এ রেফারিংয়ের সুযোগ পান। সেই অর্জনই তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর একের পর এক বড় মঞ্চে দেখা গেছে তাঁকে। ২০২৩ সালে স্পেন ও ইংল্যান্ডের মধ্যে ফিফা মহিলা বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করে প্রথম আমেরিকান রেফারি হিসেবে নজির গড়েন।

আরও পড়ুনঃ বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

এছাড়া ফিফা ক্লাব বিশ্বকাপ, প্যারিস অলিম্পিক, বিশ্বকাপ বাছাইপর্ব এবং অনূর্ধ্ব-২০ মহিলা বিশ্বকাপেও দায়িত্ব পালন করেছেন তিনি। পুরুষদের বিশ্বকাপে ম্যাচ পরিচালনার মাধ্যমে টোরি পেনসো এখন ইতিহাসের দ্বিতীয় নারী অন-ফিল্ড রেফারি। তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বিশ্ব ফুটবলে মহিলাদের অংশগ্রহণ ও সক্ষমতারও বড় স্বীকৃতি। ফুটবল মহলের একাংশের মতে, এই পারফরম্যান্সের পর বিশ্বকাপের আরও গুরুত্বপূর্ণ ম্যাচে টোরি পেনসোকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।

৯০ মিনিট জেরার পরে থানা থেকে ছাড়া পেলেন উদয়নিধি স্ট্যালিন

চিয়া, ফ্ল্যাক্স নাকি ইসবগুল, জেনে নিন ওজন কমাতে কোন ফাইবার শরীরের জন্য উপকারী?

‘তীব্র গরম থেকে বাঁচতে কুকুরের মাংস খান’, নাগরিকদের নিদান কিম সরকারের

‘সার্ভের পর আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে টাকা পাবেন ঠিকাদাররা,’ আশ্বাস দিলীপের

বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ, জানুন আবেদনের পদ্ধতি

পুরুলিয়ার পর্যটনকে চাঙ্গা করতে স্টেকহোল্ডারদের জেলা সম্মেলন, উপস্থিত পর্যটনমন্ত্রী

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের