বাংলাদেশের পরবর্তী কোচ কে, শুরু জল্পনা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নতুন ব্যাটিং ও বোলিং কোচ কে হবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। জানা গিয়েছে, বাংলাদেশের বোলিং কোচ হতে চান অস্ট্রেলিয়ান খেলোয়াড় শন টেইট। অন্যদিকে বাংলাদেশের জাতীয় কোচ হিসাবে আবেদন করেছেন স্টুয়ার্ট ল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে কিছুদিন ধরেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার অনলাইনে সাক্ষাৎকার পর্ব শুরু হবে। ব্যাটিং ও বোলিং কোচ হিসাবে বেছে নেওয়া হবে দুজনকে। বোলিং কোচ হিসাবে আবেদনপত্র জমা দিয়েছেন অনুর্ধ ১৯ বিশ্বকাপজয়ী দলের কোচ মাহবুবুল আলম। ব্যাটিং কোচ হিসাবে আবেদনপত্র জমা দিয়েছেন তুষার ইমরান। জানা গিয়েছে, বোলিং কোচ হিসাবে যে তিন জন বিদেশি অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার বোলার শন টেইট, নিউজিল্যান্ডের আন্দ্রে অ্যাডমস ও ওয়েস্ট ইন্ডিজের কোরি কোলিমোর।

অন্যদিকে ব্যাটিং দলের কোচ হিসাবে আবেদন করেছেন স্টুয়ার্ট ল। এর আগে অনুর্ধ ১৯ দলের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন স্টুয়ার্ট। পাশাপাশি বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসাবে কিছুদিন দায়িত্ব সামলেছিলেন তিনি। এবার বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব নিতে চান স্টুয়ার্ট ল। স্টুয়ার্টের পাশাপাশি ব্যাটিং কোচ হিসাবে আবেদন করেছেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান থিলান সামারাবীরা, ইংল্যান্ডের পল নিক্সন। উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে কোচ ও বিশেষজ্ঞ চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞাপনের ওপর ভিত্তি করে সহকারী কোচ, স্পিন কোচ, পারফরমেন্স অ্যানালিস্ট নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল