আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

দীর্ঘ ৯৫ দিনের নির্বাসন শেষে মাঠে ফিরছেন পন্থ, থাকছেন ঈশ্বরণ-আকাশদীপও, জায়গা হল না শামির

নিজস্ব প্রতিনিধি: ফের ভারতীয় দলে জায়গা পাচ্ছেন ঋষভ পন্থ। সম্ভবত  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজেই আবার দেখা যাবে তাঁকে। ইংল্যান্ডে টেস্টে সিরিজ চলাকালীন চতুর্থ টেস্টে চোট পান পন্থ। তারপর আর খেলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে ভারত দলে জায়গা করে নিয়েছেন তিনি। জানা গিয়েছে পন্থকেই অধিনায়ক করা হয়েছে। এছাড়া ভারত দলে রয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরন ও আকাশদীপ। তবে বাদ পড়েছেন মহম্মদ শামি। ফলে একথা কার্যত স্পষ্ট যে দক্ষিণ আফ্রিকা সিরিজেও আর জায়গা হল না তাঁর।

বেঙ্গালুরুতে সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা দলের বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ খেলবে ভারত । ম্যাচ শুরু হবে ৩০ অক্টোবর। দ্বিতীয় ম্যাচ হবে ৬ নভেম্বর। তারপরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ খেলবে ভারত। প্রথম টেস্ট হবে কলকাতায়, দ্বিতীয় টেস্ট হবে গুয়াহাটিতে। এই সিরিজের আগে ক্রিকেটারদের তাই দেখে নিতে চাইছেন নির্বাচকেরা

দুটি ম্যাচেই অধিনায়ক থাকছেন পন্থ। ২৭ জুলাই শেষবার তিনি মাঠে নেমেছিলেন। এরপর কেটে গিয়েছে ৯৫ দিন। চোট সারিয়ে অবশেষে ফিরে আবার মাঠে নামছেন তিনি। দুটি ম্যাচে সহঅধিনায়ক থাকছেন সাই সুদর্শন। এছাড়া লোকেশ রাহুল, ধ্রুব জুড়েল, প্রসিদ্ধ কৃষ্ণ, মহাম্মদ সিরাজরা দ্বিতীয় ম্যাচে খেলবেন। দ্বিতীয় ম্যাচেই থাকছেন অভিমন্যু ও আকাশদীপ। প্রথম ম্যাচের দলে রয়েছেন অংশুল কম্বোজ, মানব সুথারেরা। 

মহম্মদ শামি বাংলার হয়ে রঞ্জি খেলছেন  ঠিকই, কিন্তু এই মুহূর্তে নির্বাচকদের মাথায় যে তিনি নেই তা ভারত দল থেকেই পরিষ্কার। ভারতের সিনিয়র দলে যারা নিয়মিত নন বা চোট থেকে সেরে ওঠার পর প্রথমে তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলতে হয়। তারপর মূল দলে জায়গা করে নিতে হয়। সেই কারণেই ঋষভ পন্থকে এখন ভারত দলে রাখা হয়েছে। শামির কথা নির্বাচকরা ভাবলে তাকেও নিশ্চয় রাখা হত। কিন্তু তা হয়নি। তাই একথা একরকমভাবে স্পষ্ট যে ভারতীয় জার্সিতে আর হয়তো শামির খেলার সম্ভাবনা নেই। 

প্রথম ম্যাচে ভারত দলঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), আয়ুষ মাত্রে, এন জগদীশন, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, অংশুল কম্বোজ, যশ ঠাকুর, আয়ুষ বদোনি ও সারাংশ জৈন।

দ্বিতীয় ম্যাচে ভারত দলঋষভ পন্থ (অধিনায়ক), সাই সুদর্শন (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ধ্রুব জুরেল, দেবদত্ত পাড়িক্কল, রুতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোটিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরন, প্রসিদ্ধ কৃষ্ণ, মহম্মদ সিরাজ ও আকাশদীপ।

Published by:

Share Link:

More Releted News:

অনিশ্চয়তার মুখে আইএসএল

বাংলাদেশে কবে ফিরবেন জানিয়ে দিলেন সাকিব আল হাসান

‘ডিগবাজি খাওয়ার অভ্যাস নেই’, শেখ হাসিনার সঙ্গেই থাকার কথা জানালেন সাকিব

দিয়েগো মারাদোনার মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

স্প্যানিশ লা লিগা শিরোপা জয়ের কাছে বার্সালোনা

অর্জুনের বাজিমাত দর বাড়ল ৪০০ শতাংশ, ২ থেকে ১০ লাখে সচিন-পুত্র 

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ