২১ বছরে অবসর নেবেন বৈভব? চমকে দেওয়ার মতো ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫ বছর কিন্তু মাঠে ব্যাট হাতে যেভাবে খেলেন তাতে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। আইপিএলে রাজস্থানের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন  বৈভব। অল্প বয়সেই যেভাবে তিনি বড় মঞ্চে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছেন, তা সত্যিই সকলকে হতবক করছে। এই বয়সে সে ভাঙছে দাপুটে সব ক্রিকেটারদের রেকর্ড। সেই বিস্ময় বালককে নিয়ে এবার ভবিষ্যদ্বাণী করলেন প্রবীণ ইংরেজ ক্রিকেটার।  বলেছেন মাত্র ২১ বছর বয়সের মধ্যেই বৈভব ফুরিয়ে যেতে পারেন। তার সেই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তোলপাড়।   

বৈভব যেভাবে বিশ্বের সেরা বোলারদের বলে বলে জবাব দিচ্ছে তাতে প্রাক্তন ক্রিকেটাররা বিস্মিত।   ইংল্যান্ডের কয়েকজন কিংবদন্তি খেলোয়াড়  বৈভবের ভবিষ্যৎ নিয়ে রসিকতার ছলে কিছু সাহসী ভবিষ্যদ্বাণী করেছেন। ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন, ফিল টাফনেল, অ্যালিস্টার কুক এবং ডেভিড লয়েড আইপিএল ও বৈভব সূর্যবংশীকে নিয়ে আলোচনা করেছেন । কথোপকথনের সময় ভন বৈভবের রেকর্ডের কথা তুলে ধরে বলেন যে, এই খেলোয়াড়  অল্প বয়সে অসাধারণ পারফর্ম করেছেন।  এরপর অ্যালিস্টার কুক বৈভবের মূল্য ও ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,  রাজস্থান রয়্যালস তাঁকে খুব অল্প বয়সে চুক্তিবদ্ধ করেছিল, কিন্তু পরবর্তী নিলামে  বৈভবের দাম কত হবে তা অনুমান করা কঠিন। সেই সময়ে কুক মজা করে  জানতে চান যদি বৈভব নিজেই আবার নিলামে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তাহলে কী হবে?  তিনি আরও বলেন যে বৈভব শীঘ্রই ভারতের সিনিয়র  টিমে জায়গা করে নিতে পারেন এবং আয়ারল্যান্ড সফরে তাকে সুযোগ দেওয়া উচিত। তখনই ফিল টাফনেল তখন মজার ছলে বলেন,  বৈভব যে গতিতে উন্নতি করছে, তাতে ২১ বছর বয়সের মধ্যেই সে ফুরিয়ে যেতে পারে। তখনই মাইকেল ভনও রসিকতা করে বলেছেন , ততদিনে বৈভবের আরামে অবসর নেওয়ার মতো যথেষ্ট টাকা হয়ে যাবে। 

আরও পড়ুন: টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

বৈভব সূর্যবংশীকে নিয়ে ইংরেজ ক্রিকেটারদের এই আলোচনাটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল  হয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশের মতে, এই প্রতিভাকে দীর্ঘমেয়াদে সঠিকভাবে গড়ে তুলতে হলে তাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে হবে। অতিরিক্ত প্রচার, অযাচিত চাপ কিংবা দ্রুত সাফল্যের বোঝা যেন তাঁর স্বাভাবিক বিকাশে বাধা না হয়ে দাঁড়ায়, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মনে করছেন, ভারতীয় ক্রিকেটে আগামী দিনের অন্যতম বড় মুখ হতে পারেন বৈভব। 

বেসুরো অনুব্রত, মমতার প্রয়োজন ফুরিয়েছে বোঝালেন কেষ্ট

‘দুঃসময়ে পাশে ছিলেন শুধু শুভেন্দু দাদা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ মহুয়া মৈত্র

বাইকে খাট বসিয়ে তৈরি পাঁচ আসনের ‘গাড়ি’, ভিডিও ভাইরাল হতেই হাসির ধুম নেট দুনিয়ায়

শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, দৃষ্টিশক্তি হারাতে বসেছিলেন রামচরণ, কী হয়েছিল?

জনতার দরবারে অশোকনগরের দশম শ্রেণীর ছাত্রী হাতে আঁকা ছবি দিলেন মুখ্যমন্ত্রীকে

লরির সঙ্গে আটকে গেল বাইক, মর্মান্তিক পরিণতি যুবতীর

শোয়েব আখতারের পরিবারে বড় ক্ষতি, দাদাকে হারিয়ে ভেঙে পড়লেন পাক-ক্রিকেটার

ব্রণর দাগ কমাতে ভরসা রাখতে পারেন এই ৫ ঘরোয়া টোটকায়

তারাতলায় নির্মীয়মাণ গোডাউনের ছাদ ভেঙে বিপত্তি, জখম বহু শ্রমিক

হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের! বিদেশ যাত্রা নিয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করল আদালত

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

সামান্য উপকরণে বাড়িতেই তৈরি করুন মিষ্টি ‘ভাপা দই’

মহিষাদলে সাড়ে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ

দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার