টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন কোচ গম্ভীর? অভিযোগ ঘিরে তোলপাড় ক্রিকেটমহল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের চর্চায় ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। তাঁকে নিয়ে বিতর্ক যেন থামতেই চাইছে না। সম্প্রতি, ভারতের প্রাক্তন ক্রিকেটার অতুল ওয়াসান গম্ভীরের আক্রমণাত্মক ব্যক্তিত্ব নিয়ে একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। তা নিয়েই ক্রিকেট মহলে উঠেছে ঝড়। ওয়াসান বলেছেন গম্ভীরের অহংকার অন্য মাত্রার। তিনি দাবি করেছেন যে ভারতীয় দলের কয়েকজন সদস্য তাঁর আচরণ ও ব্যবস্থাপনায় খুশি নন। কারা গম্ভীরকে পছন্দ করছেন না সেই নাম প্রকাশ না করলেও ওয়াসান গম্ভীর এবং ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলির মধ্যে অতীতের বিবাদগুলোর কথা উল্লেখ করেছেন। এই মন্তব্যের পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে গম্ভীর কি টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ফাটল ধরাচ্ছেন? 

ওয়াসান জানিয়েছেন তরুণ বয়স থেকেই এমন ব্যক্তিত্বের অধিকারী গম্ভীর। ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওয়াসান বলেন, “আমি তাঁকে ছোটবেলা থেকেই ব্যক্তিগতভাবে চিনি। তাঁর সঙ্গে আমার কিছু সমস্যাও ছিল। তাঁর কাছে হয় আমার কথা মানতে হবে, নয়তো সম্পর্ক শেষ। সে এমনই, এবং সে অনেক ধমকাতো, এমনকি দিল্লি ক্রিকেটেও এহেন আচরণ করত।” এর পরেই বিস্ফোরক অভিযোগ করে তিনি বলেন, “একেবারে শুরু থেকেই ওর স্বভাবটা এমন। ও ধনী পরিবার থেকে এসেছে, একজন দুর্দান্ত খেলোয়াড় এবং বুদ্ধিমান। ওর অহংকারটা অন্য পর্যায়ের। ও ভাবে যে, সকালকে যদি বলে রাত, তাহলে সবাই রাতই বিশ্বাস করবে। তাঁর কথা শুনে চলো আর কথা না শুনলে, তুমি হিট লিস্টে থাকবে। ও তোমার ক্ষতি করার চেষ্টা করবে। কিন্তু ক্রিকেটে ও অনেক কিছু অর্জন করেছে এবং ওর এই স্বভাবই ওকে ক্রিকেটে এগিয়ে যেতে সাহায্য করেছে।” ওয়াসান গম্ভীরের আক্রমণাত্মক স্বভাব নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বলেছেন যে, তাঁর এই ব্যক্তিত্বই মাঠে তার সেরাটা বের করে আনে। বলেছেন, “সে আজ যে খেলোয়াড় হয়েছে, তা তার স্বভাবের কারণেই। লড়াই না করলে সে নিজের সেরাটা দিতে পারত না। সম্ভবত সে তার বাড়ির জানালার সঙ্গে গিয়ে ঝগড়া করে। কিন্তু অবসর নেওয়ার পরও সে এখনও বুঝতে পারেনি কখন এই দৌড় থেকে থামতে হবে।
এ কারণেই সে বিরাট কোহলির মুখোমুখি হচ্ছে।”

আরও পড়ুন: শচিনের সঙ্গে ভারতীয় দলে অভিষেক, কঠিন অসুখে ভুগছেন প্রাক্তন এই ফাস্ট বোলার

গম্ভীরের চরিত্র নিয়ে তাঁর বিশ্লেষণের পর ওয়াসান চাঞ্চল্যকর দাবি করে বলেন যে, টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের কিছু খেলোয়াড় প্রধান কোচের কার্যপদ্ধতিতে অসন্তুষ্ট। বলেছেন, “আমি নিশ্চিত যে সব খেলোয়াড় খুব ভালো অবস্থায় নেই। কেউ কেউ হয়তো দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।” তাঁর আর বক্তব্য, “আমি তাদের মধ্যে দু-একজনকে চিনি। তারা প্রকাশ্যে এটা বলবে না। এই অনুষ্ঠানে আমি তাদের নাম বলতে পারব না। কী ঘটছে তা সবাই জানে। কিন্তু ওই খেলোয়াড়দের বাদ দেওয়ার পর যদি আপনি জেতেন, তাহলে সেটা আপনার ব্যাপার। এটা একটা দলীয় খেলা, খেলোয়াড়ের কথা কেউ শুনবে না। এত কিছুর পরেও যদি কোচ জেতেন, তাহলে কোচই ঠিক, আর খেলোয়াড় ভুল।”

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান