উইজডেনের সেরা দীপ্তি ও স্টার্ক, বর্ষসেরা পাঁচের তালিকায় চার ভারতীয়

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের ২০২৫ সংস্করণ প্রকাশের আগে ঘোষিত হল বছরের সেরাদের নাম। পুরুষদের ক্রিকেটে ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। আর মহিলাদের বিভাগে এই সম্মান পেয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা। টি-টোয়েন্টি বিভাগে সেরা হয়েছেন ভারতের আগ্রাসী ওপেনার অভিষেক শর্মা।

১৬৩ তম সংস্করণের এই অ্যালমানাক দীর্ঘদিন ধরেই ক্রিকেটের ইতিহাস ও পরিসংখ্যানের নির্ভরযোগ্য দলিল হিসেবে বিবেচিত। এবারও বিভিন্ন বিভাগে সেরাদের বেছে নিয়ে সেই ঐতিহ্য বজায় রাখা হয়েছে। বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় জায়গা করে নিয়েছেন শুভমন গিল, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং মহম্মদ সিরাজ সহ চারজন ভারতীয় ক্রিকেটার। তাদের সঙ্গে রয়েছেন ইংল্যান্ডের ব্যাটার হাসিব হামিদ।

আরও পড়ুন: বিসিসিআই-এর নজরে বৈভব, আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হলেই ভাঙবে সচিনের রেকর্ড!

স্টার্ক গত বছর অসাধারণ বোলিং পারফরম্যান্সের মাধ্যমে অস্ট্রেলিয়াকে অ্যাশেজ জয়ে নেতৃত্ব দেন। ১১ টেস্টে ৫৫ উইকেট নিয়ে তিনি সিরিজে ছিলেন অপ্রতিরোধ্য। অন্যদিকে, দিপ্তি শর্মা ব্যাট ও বল। দুই ক্ষেত্রেই দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ভারতের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা নেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন। শুভমন গিলও বিশেষ সম্মান পেয়েছেন। ইংল্যান্ড সফরে এজবাস্টনে ২৬৯ ও ১৬১ রানের দুরন্ত ইনিংস খেলে তিনি ‘আউটস্ট্যান্ডিং টেস্ট পারফরম্যান্স’ পুরস্কার জিতেছেন।

এছাড়াও উল্লেখযোগ্য বিষয় হল, উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক শুধু পারফরম্যান্সের স্বীকৃতি দেয় না, ক্রিকেটের সামগ্রিক বিকাশ ও ধারাবাহিকতাকেও গুরুত্ব দেয়। এবারের তালিকায় ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য প্রমাণ করে যে, আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রভাব ক্রমশ বাড়ছে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে নিজেদের প্রমাণ করছে। বিশেষ করে শুভমন গিলের ধারাবাহিকতা, রবীন্দ্র জাদেজার অলরাউন্ড দক্ষতা এবং মহম্মদ সিরাজের বোলিং আক্রমণ ভারতীয় দলের শক্তিকে আরও মজবুত করেছে। অন্যদিকে, দীপ্তি শর্মার এই স্বীকৃতি ভারতীয় মহিলা ক্রিকেটের জন্য একটি বড় প্রাপ্তি, যা ভবিষ্যতে আরও তরুণী ক্রিকেটারদের অনুপ্রাণিত করবে। একইসঙ্গে মিচেল স্টার্কের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সাফল্য দেখায়, অভিজ্ঞতা ও ধারাবাহিকতা এখনও আন্তর্জাতিক ক্রিকেটে কতটা গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে, এবারের উইজডেন তালিকা একদিকে যেমন বর্তমান সেরাদের সম্মান জানিয়েছে, তেমনই ভবিষ্যতের ক্রিকেটের দিকনির্দেশনাও স্পষ্ট করে দিয়েছে।

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ