বিলাসবহুল গাড়ি নয়, স্ত্রী-মেয়েকে নিয়ে হায়দরাবাদের অটোতে ঘুরছেন ক্লাসেন

Share:

 নিজস্ব প্রতিনিধি:  আইপিএলের জন্য ভারতে রয়েছেন বহু বিদেশী খেলোয়াড়। খেলার বাইরে তাঁরা চুটিয়ে উপভোগ করছেন ভারত সফর। এবার এবার স্ত্রী কন্যাকে নিয়ে হায়দরাবাদে অটোতে ঘুরতে দেখা  গিয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা খেলোয়াড় হেনরিখ ক্লাসেনকে। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে সানরাইজার্স হায়দরাবাদের এই তারকার একটি সাদাসিধে রূপ ফুটে উঠেছে। যেখানে নেই কোনও বিলাসিতা। প্রচণ্ড গরমে তিনি যেখানে দামি গাড়িতে এসির মধ্যে ঘুরতে পারতেন সেখানে তিনি আর পাঁচটা সাধারণ মানুষের মতো বেছে নিয়েছেন অটোকে। এই ভিডিও সামনে আসার পরেই অনেকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।

যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে  ক্লাসেনকে বিলাসবহুল গাড়ির পরিবর্তে তাঁর স্ত্রী ও মেয়ের সঙ্গে একটি অটোয় বসে রয়েছেন।   ভিডিওটিতে, সাধারণ পোশাকে থাকা হানরিখ ক্লাসেনকে তাঁর মেয়ের  সঙ্গে সম্ভবত তার গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। এরপর তিনি তার মেয়েকে অটোতে বসিয়ে নিজে আরাম করে বসেন। পরে  হেনরিখের স্ত্রী সোনে ক্লাসেন সেখানে বসেন। পরে  হেনরিখের স্ত্রী  ইনস্টাগ্রামে গাড়িতে বসে থাকা তাদের ছবি শেয়ার করেন।

 

প্রসঙ্গত, কিছুদিন আগেই অনুমতি ছাড়া  পরিবারের ভিডিও তোলার কারণে এক ভক্তের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এমনকি  এক সমর্থককে মারার হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। জানা গিয়েছে,   রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচ খেলে জয়পুর থেকে সপরিবারে হায়দরাবাদ  ফেরার সময় বিমানবন্দরে এক ভক্ত ছবি তোলার জন্য অনুরোধ করেন। সেই সময় ক্লাসেন ছবি তুলতে চাননি। ওই ভক্ত  জোর করলে মেজাজ হারান ক্লাসেন। তখনই হুমকি দেন। এই নিয়েই শিরোনামে আসেন তিনি। তারপরেই এই ঘটনা ঘটল।  জানিয়ে রাখা ভালো, চলতি আইপিএলে দুর্দান্ত ফর্মে  রয়েছেন হেনরিখ ক্লাসেন।  প্লে-অফের দৌড়ে  হায়দরাদকে পয়েন্ট টেবিলের উপরের দিকে উঠতে সাহায্য করেছেন। এই প্রাক্তন প্রোটিয়া উইকেটরক্ষক ৯ ম্যাচে ৪১৪ রান করে চলতি মরশুমে  তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

জলপাইগুড়িতে সাতসকালে হাড়হিম হত্যাকাণ্ড, বেকারির ভিতর মিলল ম্যানেজারের রক্তাক্ত দেহ

সন্ত্রাসীদের আশ্রয় নিয়ে প্রশ্ন, রাষ্ট্রসংঘে জবাব না দিয়েই চলে গেলেন শাহবাজ শরিফ

কলকাতার পুজো ঘোরার প্ল্যান? ১৭ অক্টোবর থেকে WBTC-র বিশেষ পরিষেবা, জানুন রুট-সময়-সহ খুঁটিনাটি

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, রেকর্ড গড়ে শ্যুটিংয়ে চ্যাম্পিয়ন কমলজিৎ-সুরুচি

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?