৮৮ বছরের রেকর্ড ভাঙলেন ইংল্যান্ডের টেমি বিউমন্ট

এই প্রথম কোনও ইংলিশ মহিলা ব্যাটার প্রথম দ্বিশতরান করার কৃতিত্ব অর্জন করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অদম্য জেদ আর ইচ্ছাশক্তির কাছে বয়স যে কখনই বড় বাঁধা নয় ফের একবার প্রমাণ করলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার টেমি বিউমন্ট। নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজের একমাত্র টেস্টে ৩৩১ বলে ২০৮ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। এই প্রথম কোনও ইংলিশ মহিলা ব্যাটার প্রথম দ্বিশতরান করার কৃতিত্ব অর্জন করলেন।

১৪ বছর আগে ২০০৯ সালে ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক আসরে অভিষেক ঘটেছিল ৩২ বছর বয়সী টেমির। গত বছর টি টুয়েন্টি বিশ্বকাপে অবশ্য দলে ঠাঁই হয়নি তাঁর। এমনকী কমনওয়েলথ গেমসেও ইংল্যান্ড দলে ছিলেন না। ফলে জল্পনা শুরু হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেট জীবন তবে কী শেষ হয়ে গেল ডান হাতি ব্যাটারের? তবে হাল ছাড়েননি ব্রেমন্ট। দলে প্রত্যাবর্তনের পরেই জ্বলে ওঠার চেষ্টা করেছিলেন। অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নটিংহ্যামে একমাত্র টেস্টটিতে সব সমালোচনার যোগ্য জবাব দিলেন।

ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের হয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড এতদিন বেটি স্নোবলের দখলে ছিল। ৮৮ বছর আগে ১৯৩৫ সালের ১৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ক্রাইস্ট চার্চ টেস্টে ১৮৯ রানের এক দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন ইংলিশ ডান হাতি ব্যাটসমান কাম উইকেটকিপার। শনিবার সেই রেকর্ড ভেঙ্গেছেন টেমি বিউমন্ট। আট ঘন্টার বেশি সময় ধরে ব্যাট করে ৮৮ বছর বাদে স্নোবলের সেই রেকর্ড ভেঙ্গে দিয়েছেন। আসামান্য ইনিংস খেলার জন্য অভিনন্দন আর শুভেচ্ছার বন্যায় ভাসছেন ৩২ বছর বয়সী বিউমন্ট। প্রত্যাবর্তনেই ডাবল সেঞ্চুরি পাবেন তেমন আশা করেননি। কিন্তু মহিলা ক্রিকেটে পূর্বসূরি বেটি স্নোবলের রেকর্ড ভেঙ্গে অনেকটাই আত্মবিশ্বাসী ইংল্যান্ডের মহিলা ক্রিকেটের নতুন নায়িকা।  

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ