Loading live market data...
Loading active stocks...
Connecting...

Women’s Asia Cup: ব্যর্থ হরমনপ্রীতরা, ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি, ডাম্বুলা: ছেলেদের এশিয়া কাপে শ্রীলঙ্কাকে দুরমুশ করে চ্যাম্পিয়ন হয়েছিলেন রোহিত শর্মারা। রবিবার মেয়েদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে দাদাদের লজ্জাজনক হারের মধুর প্রতিশোধ নিলেন শ্রীলঙ্কার মেয়েরা। প্রথমে ব্যাট করে ১৬৫ রান তুলেছিল ভারতের মেয়েরা। জবাবে আট বল বাকি থাকতেই হাতে আট উইকেট নিয়ে জিতে গিয়েছেন চামারি আতাপাত্তুরা।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ব্যাট করতে নেমে শুরু থেকেই সতর্ক হয়ে খেলতে থাকেন ভারতের দুই ওপেনার শেফালি ভার্মা ও স্মৃতি মন্ধানা। উইকেট না খুঁইয়ে রান মেশিন সচল রাখার দিকেই দু’জনে নজর দেন। পঞ্চম ওভারে মন্ধানার সহজ ক্যাচ ফেলে দেন এইচ সামারাবিক্রমা। প্রথম পাওয়ার প্লে-তে কোনও উইকেট না খুঁইয়ে ৪৪ রান তোলেন ভারতের দুই ওপেনার। সপ্তম ওভারে শেফালিকে (১৬) ফিরিয়ে জুটি ভাঙেন কাভিসা দিলহারি। নবম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন উমা ছেত্রী (৯)। ১০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৬৮। অধিনায়ক হরমনপ্রীতের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মন্ধানা। ১২তম ওভারের শেষ বলে আউট হয়ে যান হরমনপ্রীত (১১)।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের পাল্টা মারের পথে হাঁটেন মন্ধানা ও জেমাইমা রডরিগজ। বড় শট খেলে দলকে বড় ইনিংসের পথে নিয়ে যান দুজনে। কিন্তু ১৭তম ওভারে জোড়া ধাক্কা খায় টিম ইন্ডিয়া। প্রথম বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন জেমাইমা (১৬ বলে ২৯)। পঞ্চম বলে কাভিসা দিলহারির বলে চামারি আতাপাত্তুর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান স্মৃতি (৪৭ বলে ৬০)। জোড়া ধাক্কার পরেও শ্রীলঙ্কার বোলারদের ম্যাচের উপরে নিয়ন্ত্রণ নিতে দেননি বাংলার মেয়ে রিচা ঘোষ। ছয় নম্বরে নেমে ধুমধাড়াক্কা ব্যাটিং করেন তিনি। ১৪ বলে ৩০ রান করে উদেশিকা প্রবোধানির বলে সাজঘরে ফেরেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৬৫ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে কাভিসা দিলহারি ৩৬ রানে ২ উইকেট নিয়েছেন।   

জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই জোর ধাক্কা খায় শ্রীলঙ্কার। ইনিংসের দ্বিতীয় ওভারে অকারণে রান নিতে গিয়ে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ভিষ্মী গুণরত্নে (১)। এর পরে হর্ষিতা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। দুজনে দেখেশুনে খেলতে থাকেন রেণুকা সিংহ-দীপ্তি শর্মাদের। ভারতীয় বোলারদের উপরে আধিপত্য নিয়েই ব্যাট করতে থাকেন। প্রথম পাওয়ার প্লে-তে এক উইকেট হারিয়ে ৪৪ রান তোলে শ্রীলঙ্কা। পাওয়ার প্লে শেষ হওয়ার পরেই হাত কুলে মারতে থাকেন দু’জনে। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর একের পর এক বোলারকে আক্রমণে এনেও কিছু করতে পারেননি। ৩৩ বলে সাতটি চার ও দুটি ছক্কার সাহায্যে টি টোয়েন্টিতে ১২তম অর্ধশতরান পূর্ণ করেন চামারি আতাপাত্তু। শেষ পর্যন্ত ১২তম ওভারে বল করতে এসে শ্রীলঙ্কার অধিনায়ককে ফিরিয়ে জুটি ভাঙেন দীপ্তি শর্মা। আউট হওয়ার আগে ৪২ বলে ৬১ রান করে যান আতাপাত্তু।

দলে্বর অধিনায়ক সাজঘরে ফেরার পরে ভারতীয় বোলারদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে থাকেন হর্ষিতা সামারাবিক্রমা। ১৩.২ ওভারে তাঁর সহজ ক্যাচ ফেলে দেন তনুজা কানওয়ার। তার পরে আর পিছনে ফিরে তাকাননি হর্ষিতা। কাভিসা দিলহারি এবং তিনি মিলে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন। ভারতের কোনও বোলারই এদিন বল হাতে ভেল্কি দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ১৮.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। হর্ষিতা ৫১ বলে ৬৯ এবং কাভিসা ১৬ বলে ৩০ রানে অপরাজিত থেকে যান।

বনগাঁতে না তৃণমূলের গুন্ডা থাকবে,না বিজেপির নতুন গুন্ডা হবে, প্রতিশ্রুতি অশোকের

মোদি জমানায় বিজেপির স্বর্ণালী যুগ, ৯ রাজ্যে প্রথমবার সরকার গঠন

মন্ত্রী হিসেবে ছেলেকে দেখে খুশি দিলীপের মা, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা রিঙ্কুর

‘‌বাংলায় স্বর্ণযুগের শুরু হল’‌, শুভেন্দুর শপথে গিয়ে বার্তা শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কার

‘মুসলিমদের যেন নিশানা না করা হয়’, শুভেন্দুর শপথের পরেই হুঁশিয়ারি বাংলাদেশের জামায়াত নেতার

শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত, ব্যক্তিগত সচিব শান্তনু বালা

নবান্নেই প্রথম মন্ত্রিসভার বৈঠক শুভেন্দুর, প্রাইভেট সেক্রেটারি হলেন শান্তনু বালা

কলকাতা পুরসভার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন মেয়র, কোন পথে বাবা-মেয়ে?

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

সংখ্যাগরিষ্ঠতা পেলেন বিজয়, তামিলনাডুতে কবে গঠিত হবে নতুন সরকার?

পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করল ইডি, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ

প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিতে চলেছেন তাপস রায়, কোন দিনকে বাছলেন?‌