ব্যাডমিন্টনে ইতিহাস গড়লেন ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্যাডমিন্টনে ইতিহাস গডলেন ভারতের মেয়েরা। এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার এশিয়া চ্যাম্পিয়ান হল ভারতের মহিলা দল। থাইল্যান্ডকে ৩-২-তে হারাল পি ভি সিন্ধুরা।

সেমিফাইনালে জাপানকে হারিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল ভারতীয় শিবির। রবিবার ফাইনালে সেই আত্মবিশ্বাসের প্রতিফলনই ফের দেখা গেল। চোট সারিয়ে ফেরা সিন্ধু ও তাঁর সতীর্থরা প্রথমবার চ্যাম্পিয়ানশিপ জয়ের উপহার দিলেন। প্রথম ম্যাচে ৩৯ মিনিটে থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংকে ২১-১২, ২১-১২ ব্যবধানে হারিয়ে দেন পি ভি সিন্ধু। এরপরও দ্বিতীয় ম্যাচেও জয় পান ভারতীয় মহিলা। গায়ত্রী ও তৃষার জুটি হারিয়ে দেন জাংকলফাম কিতিথারকুল-রাউইন্দা পাজাঙ্গলের জুটিকে।

প্রথমে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেলেও পরের দুটি ম্যাচে ধাক্কা খায় ভারতীয় শিবির। অস্মিতা চাহিলা হেরে যান থাইল্যান্ডের বুসানন ওবামরুংফানের কাছে। দ্বিতীয় ডবলস ম্যাচে ভারতকে সমতায় ফেরায় থাইল্যান্ড। এরপর পঞ্চম ম্যাচে ভারতের হয়ে নামেন আনমোল। জাপানের বিরুদ্ধে ম্যাচে যেমন দুর্ধর্ষ পারফরমেন্স করেছিলেন, সেই ধারা অব্যাহত রেখে পর্নপিচা চোংকিওংকে হারিয়ে দেন আনমোল। ২১-১১, ২১-১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন তিনি। এই জয়ের ফলেই এশিয়া টিম চ্যাম্পিয়ানশিপে দলগতভাবে প্রথমবার চ্যাম্পিয়ান হলেন ভারতের মেয়েরা।

 

 

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ