বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখল মিতালিরা

মঙ্গলবার মরণ-বাঁচন ম্যাচে দুর্বল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন মিতালি রাজরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-টুয়েন্টি বিশ্বকাপে ফের জয়ের মুখ দেখল ভারতীয় মেয়েরা। মঙ্গলবার মরণ-বাঁচন ম্যাচে দুর্বল বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখলেন মিতালি রাজরা। রবিবার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় দল। ওই ম্যাচ জিতলে শেষ চারে যাওয়া নিশ্চিত। আর হেরে গেলে অন্যদের জয়-পরাজয়ের হিসেবের দিকে তাকিয়ে থাকতে হবে।

সেমিফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে জয় জরুরি ছিল ভারতীয় মেয়েদের। এদিন নিউজিল্যান্ডের সেডান পার্কে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি। শুরুটা ভালই করেন স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা। কিন্তু আচমকাই ছন্দপতন। নাহিদা আখতারের বলে ৩০ রান করে আউট হন স্মৃতি। পরের ওভারে ব্যক্তিগত ৪২ রান করে সাজঘরে ফেরেন শেফালি। তার পরের বলেই আউট হয়ে দলকে বিপাকে ফেলেন অধিনায়ক মিতালি। ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয় বার ‘গোল্ডেন ডাক’ (প্রথম বলেই শূন্য রানে আউট) ভারত অধিনায়ক। ৭৪ রানের মাথায় পর পর ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। একটা সময় জল্পনা শুরু হয় মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় মেয়েরা ২০০ রানের গণ্ডি পেরোতে পারবে কিনা। তখনই বুক চিতিয়ে লড়াই করেন উইকেটরক্ষক রিচা ঘোষ ও পূজা বস্ত্রকার। রিচা ২৬ রান করে আউট হওয়ার পরে পূজার সঙ্গে যোগ দেন স্নেহ। তিনি করেন ২৭। পূজা ৩০ রান করে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ২২৯ রানে শেষ হয় ভারতের ইনিংস।

জয়ের জন্য ২৩০ রান তাড়া করতে নেমে শুরু থেকে চাপে পড়ে যায় বাংলাদেশ। মাত্র পাঁচ রান করে আউট হন ওপেনার শারমিন আখতার। শূন্য রানে সাজঘরে ফেরেন  ফরগনা হক। অধিনায়ক নিগার সুলতানা, রুমানা আহমেদ, মুর্শিদা খাতুনও তাড়াতাড়ি আউট হন। ভারতীয় বোলারদের দাপটের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন  সালমা খাতুন। কিন্তু ঝুলনের বলে ফিরলেন প্যাভিলিয়নে। সালমা ফিরতেই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাকি ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত ৪০.৩ ওভারে ১১৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার