দেশত্যাগী কিংবদন্তী ফুটবলারের নাম বলায় চাকরি হারালেন ধারাভাষ্যকার

২০০২ সালের বিশ্বকাপে মাত্র ১১ সেকেন্ডেই গোল করেছিলেন তুরস্কের কিংবদন্তী ফুটবলার হাকান শুকুর।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দুই দশক আগে ২০০২ সালের বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাত্র ১১ সেকেন্ডেই গোল করেছিলেন তুরস্কের কিংবদন্তী ফুটবলার হাকান শুকুর। বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত ওই গোলই দ্রুততম গোল হিসেবে চিহ্নিত। আর সেই কথা উল্লেখ করার অপরাধে ম্যাচের মাঝপথেই চাকরি থেকে বরখাস্ত করা হল তুর্কি ধারাভাষ্যকার আল্পার বাকিরচিগিল। আর ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে।

কী ঘটেছিল? গ্রুপ পর্বে মরক্কো এবং কানাডার ম্যাচে তুর্কির এক টেলিভিশন চ্যানেলের হয়ে ধারাভাষ্য দিচ্ছিলেন আল্পার বাকারচিগিল। কানাডার বিপক্ষে ম্যাচের তিন মিনিট ৩১ সেকেন্ডে গোল করেন মরক্কোর হাকিম জিয়েচ। চলতি বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত দ্রুততম গোল। আর এ প্রসঙ্গে বলতে গিয়ে ইতিহাস তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে আল্পার বলেন, ‘বিশ্বকাপে সবচেয়ে দ্রুততম গোল কিন্তু আমাদের দেশের ফুটবলার হাকান সুকুরের।’ ব্যাস আর যায় কোথায়, এতেই বাঁধল বিপত্তি। সঙ্গে সঙ্গেই চাকরি থেকে বরখাস্ত করা হল তাঁকে।

কিন্তু তুরস্কের কিংবদন্তী ফুটবলারের নাম উচ্চারণ করার অপরাধে কেন চাকরি খোয়াতে হল বাকারচিগিলকে? আসলে তুরস্কে ‘হাকান সুকুর’ এই শব্দ দুটি বলা নিষিদ্ধ করে রেখেছে রিচেপ তাইপে এর্ডোয়ান সরকার। তুরস্কের হয়ে সর্বোচ্চ গোলের অধিকারী সুকলুর খেলা থেকে অবসর নেওয়ার পরে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন। ২০১১ সালে এর্ডোয়ানের দলের হয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিতয হন। তার পরেই বর্তমান প্রেসিডেন্টের কট্টর সমালোচক হয়ে ওঠেন। ২০১৩ সালে দল থেকে পদত্যাগ করেন। ২০১৬ সালে এর্ডোয়ান সরকারের সমালোচনা করে একটি টুইট করেন। সরকার বিরোধী টুইটের অপরাধে তাঁর বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারির হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন। ২০১৭ সাল থেকে তুরস্কের সকল গণমাধ্যমে সুকুরের নাম নেওয়া নিষিদ্ধ করে এর্ডোয়ান সরকার। সেই নিষেধাজ্ঞা অমান্যের অপরাধেই চাকরি হারাতে হল বাকারচিগিলকে।

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩