বাংলাদেশের বিরুদ্ধে জয় পেতে রোহিতদের চাই ২৫৭ রান

Share:

নিজস্ব প্রতিনিধি, পুণে: দুর্দান্ত শুরু করেও মিডল অর্ডারের ব্যর্থতায় ভারতের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়তে পারল না বাংলাদেশ। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তুলেছে  টাইগাররা। দুই ওপেনার তানজিদ হাসা ও লিটন দাস-দুজনেই অর্ধতরান পেয়েছেন। সামান্যর জন্য অর্ধ শতরান হাতছাড়া হয়েছে মাহমদুল্লাহের। ভারতের পক্ষে যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা ২ টি করে উইকেট নিয়েছে। বাকি দুটি উইকেট পেয়েছেন কুলদীপ যাদব ও শার্দূল ঠাকুর।

বৃহস্পতিবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের গোড়াপত্তন করতে এসে দুর্দান্ত সূচনা করেন লিটন দাস ও তানজিদ হাসান। ভারতের পেসারদের আক্রমণ সামাল দিয়ে দলের রান এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। প্রথম তিন ম্যাচে ব্যর্থ ওপেনার তানজিদ এদিন বিশ্বকাপে নিজের প্রথম অর্ধশতরান পূর্ণ করেন। ১৫তম ওভারে বল করতে এসে ভারতকে ব্রেক থ্রু এনে দেন স্পিনার কুলদীপ যাদব। ফিরিয়ে দেন তানজিদ হাসানকে (৫১)। টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত মাত্র ৮ রানে রবীন্দ্র জাদেজার বলে ফিরে যান। চার নম্বরে ব্যাট করতে পাঠানো হলেও সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ (১)। তাঁকে সাজঘরের পথ ধরান মুম্মদ সিরাজ। ভাল খেলতে থাকা লিটন দাসকে (৬৬) আউট করেন মহম্মদ সিরাজ। ২৭ রানে তিন উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

পঞ্চম উইকেটে তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম সেই চাপ কাটিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার চেষ্টা করেন। ক্রিজের এক প্রান্ত আগলে রাখছিলেন হৃদয়। অন্যপ্রান্তে চালিয়ে খেলছিলেন মুশফিকুর। দুজনে জুটি বেঁধে ৫২ রান যোগ করার পরে শার্দূল ঠাকুরের বলে ফিরে যান হৃদয়। এর পরে জুটি বাঁধেন বাংলাদেশের দুই পোড়খাওয়া ব্যাটার মুশফিকুর ও মাহমদুল্লাহ। দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। ৪৩তম ওভারে মুশফিকুরকে (৩৮) ফিরিয়ে জুটি ভাঙেন যশপ্রীত বুমরা।  নাসুম আমেদকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলাদের বিষাক্ত বোলিংয়ের মোকাবিলা করতে থাকেন মাহমদুল্লাহ। ৪৭ তম ওভারে বল করতে এসে নাসুমকে (১৪) ফেরান সিরাজ। তার পরে একা কুম্ভ হয়ে লড়াই চালিয়ে যান মাহমদুল্লাহ। শেষ ওভারে অর্ধ শতরানের গোড়া থেকে ফেরেন তিনি (৪৬)। শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে ২৫৬-তে নিয়ে যান শরিফুল ইসলাম।

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

১০ টাকা ভাড়া নিয়ে তুমুল ঝগড়া, স্ত্রী ও সন্তানের সামনেই পিটিয়ে খুন অটোচালককে

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে দুর্যোগের পূর্বাভাস

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

সুদানে ফের সোনার খনি ধসে মৃত্যু ১১ শ্রমিকের, ধ্বংসস্তূপে আটকে বহু! চলছে উদ্ধারকাজ

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’

Asian Games 2026: ভারতের দাপট অব্যাহত, শুটিংয়ে এল আরও একটি রুপোর পদক

অ্যামাজনে ১২,০০০ টাকারও বেশি সস্তা হল Google Pixel 10 স্মার্টফোন!