বিশ্বকাপে ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা সোনিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আর কয়েক ঘন্টার অপেক্ষা। আজ রবিবার দুপুরে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ও প্যাট কামিংসের লড়াই ঘিরে ফুটছে গোটা দেশ। ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই চড়ছে উত্তেজনার পারদ। আম আদমি থেকে শুরু করে রাজনেতা-কেউই সেই উত্তেজনা থেকে নিজেকে দূরে রাখতে পারছেন না। বিশ্বকাপ ফাইনালের প্রাক্কালে ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানালেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি। রোহিত শর্মাদের শুভেচ্ছা জানিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী বলেছেন, ‘টিম ইন্ডিয়ার সকল সদস্যকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা দেশের গর্ব। সকলের জন্যই জানাই শুভকামনা। জয় হিন্দ।’ 

গতকাল শনিবারই কংগ্রেসের পক্ষ থেকে ভারতীয় দলকে আগাম শুভেচ্ছা জানানো হয়েছে। তবে সেই শুভেচ্ছা বার্তায় ভারতের বহুত্ববাদকে তুলে ধরে বিজেপিকে খোঁচা দিয়েছে।  সামাজিক মাধ্যম ‘এক্সে’  দেশের মানচিত্র তুলে ধরে ভারতীয় দলে কোন রাজ্য থেকে কোন খেলোয়াড় প্রতিনিধিত্ব করছেন, সেই তালিকা তুলে ধরা হয়েছে। পাশাপাশি কংগ্রেস লিখেছে, ‘বিভিন্ন প্রদেশ, ভিন্ন ভিন্ন ভাষা, নানান ধর্ম অথচ অবিচল, অটল, অচঞ্চল টিম ইন্ডিয়া। এটাই আমাদের দেশের প্রকৃত সত্তা।’ 

আজকের ফাইনাল ম্যাচে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ধুন্ধুমার লড়াইয়ে দেখতে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে হাজির থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রী রিচার্ড মার্লস।  তাছাড়া রূপালী পর্দার একাধিক তারকা, ভারতের কিংবদন্তী ক্রিকেটাররাও হাজির থাকবেন। 

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

আসছে নতুন Vivo S2 ফোন, থাকছে ৭,০৫০mAh ব্যাটারি ও ৫০MP ক্যামেরা

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

কেরিয়ারে বারবার বাধা আসছে? মেঝেতে ব্যাগ রাখার অভ্যাসও হতে পারে কারণ

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই

ডাকাতদের বাধা দিতে গিয়ে পিটুনিতে প্রাণ গেল উগান্ডার জনপ্রিয় ফুটবলারের

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, পশ্চিমবঙ্গ আবাস নিয়ে রাজধর্ম পালনের অঙ্গীকার শুভেন্দুর

চেক বাউন্সের জের, মহমেডান ক্লাবের সভাপতির পদ হারালেন হুমায়ুন কবীর

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের