অস্তিত্ব রক্ষার ম্যাচে আজ প্রোটিয়াদের মুখোমুখি বাবররা

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: বিশ্বকাপে আজ শুক্রবার দুপুরে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। টানা তিন ম্যাচ হেরে চরম বিপাকে পড়েছেন বাবর আজমরা। আজকের ম্যাচে হারলেই কার্যত বিশ্বকাপের শেষ চারের আশা শেষ হয়ে যাবে। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে শেষ চারের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়া নিশ্চিত করতে চান আইডেন মার্করামরা।

চলতি বিশ্বকাপে সাড়া জাগিয়ে শুরু করেও ধারাবাহিকতা রাখতে পারেননি বাবর আজমরা। শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে অনায়াসে হারানোর পরে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে। ব্যাটারদের ব্যাটে যেমন রানের খরা, তেমনই বোলিংয়ে শাহিন আফ্রিদি-হ্যারিস রউফরা দাগ কাটতে পারছেন না। তার উপরে ফিল্ডিংয়ের অবস্থা শোচনীয়। ফলে আজকের ডু অর ডাই ম্যাচে সবুজ ব্রিগেডে একাধিক পরিবর্তন হতে পারে বলে মনে করা হচ্ছে। দলে ফিরতে পারেন ফখর জামান ও সলমান আলি আঘা।  

অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হারলেও বাকি চার দলকে উড়িয়ে দিয়েছে।ছন্দে আছেন কুইন্টন ডি কক, হেইনরিখ ক্লাসেনরা। পাশাপাশি কাসিগো রাবাডা, মার্কো জানসেন, গেরাল্ড কোয়ে‍ৎজরাও বল হাতে বিপক্ষকে ধরাশায়ী করে চলেছেন। নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমাকে বাদ দিয়েই আজ মাঠে নামতে পারে প্রোটিয়ারা। তবে পাকিস্তান বধে দলে ফেরানো হতে পারে অলরাউন্ডার তাবরেজ শামসিকে।

একদিনের ম্যাচে মুখোমুখি সাক্ষা‍ৎকারে জয়ের নিরিখে পাকলিস্তানের তুলনায় কয়েক যোজন এগিয়ে দক্ষিণ আফ্রিকা। দুই দল এখনও পর্যন্ত ৮২ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে প্রোটিয়ারা জিতেছে ৫১ বার। উল্টোদিকে পাকিস্তান জিতেছে ৩০ বার। একটি ম্যাচে নিষ্পত্তি হয়নি। বিশ্বকাপের আসরে দুই দল মুখোমুখি হয়েছে ৫ বার। তার মধ্যে ৩ বার জিতেছে দক্ষিণ আফ্রিকা। আর দুই বার জিতেছে পাকিস্তান। প্রোটিয়াদের সর্বোচ্চ স্কোর ৩০৮ এবং সর্বনিম্ন স্কোর ১৭৩। উল্টোদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাকিস্তানের সর্বোচ্চ স্কোর ২৫৯ এবং সর্বনিম্ন ২০২। ১৯৯৯ সালের পরে বিশ্বকাপের আসরে পাকিস্তানকে হারাতে পারেনি প্রোটিয়ারা। গতবার দক্ষিণ আফ্রিকাকে ৪৯ রানে হারিয়ে দিয়েছিলেন বাবর আজমরা।

‘ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপ নেবে’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

আমেদাবাদে এক ভক্তকে হাতে লেখা চিঠি দিয়ে ভালবাসা জানালেন বিরাট-অনুষ্কা, কেন?

তোলাবাজির অভিযোগ, গ্রেফতার রাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর

বাড়ি ফেরার অপেক্ষায় হাকিমপুর চেকপোস্টে ৩৮ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…