নির্বাচনকে অবৈধ ঘোষণার দাবিতে আদালতে কুস্তিগীররা

Share:

নিজস্ব প্রতিনিধি : সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচনকে অবৈধ ঘোষণা করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কুস্তিগীররা। এবার সোমবার ৪ মার্চ কুস্তিগীরদের আবেদন শুনবে দিল্লি হাই কোর্ট।

সোমবার বিচারপতি সচিন দত্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত ২১ ডিসেম্বর কুস্তি ফেডারেশনের নির্বাচন হয়েছিল। কুস্তিগীর অভিযোগ, সেই নির্বাচনে স্পোর্টস কোড ভঙ্গ করা হয়েছিল। কুস্তিগীরদের আবেদন, অবিলম্বে সেই নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হোক। পাশাপাশি মামলাকারীদের তরফে আদালতের কাছে আবেদন করা হয়েছে, দিল্লি হাইকোর্ট যেন অ্যাড হক কমিটিকে নির্দেশ দেয় প্রতিদিনের কাজ কর্মকে দেখভাল করার জন্য। যদি তা না হয়, তাহলে যেন সুপ্রিম কোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়।

একইসঙ্গে মামলাকারী কুস্তিগীরদের তরফে অভিযোগ জানানো হয়েছে, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক যে সব নির্দেশ দিয়েছে, সেই সব নির্দেশিকাকে তোয়াক্কা না করেই একের পর এক সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে সর্বভারতীয় কুস্তি ফেডারেশন। উল্লেখ্য, যৌন হেনস্তার প্রতিবাদে প্রাক্তন ফেডারেশন কর্তা ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতারের দাবিতে যন্তরমন্তরে বিক্ষোভ বসেছিলেন কুস্তিগীররা। কুস্তিগীরদের লাগাতার বিক্ষোভের জেরে উত্তাল হয় গোটা দেশ। এরপর নির্বাচনে ব্রিজভূষণের ঘনিষ্ঠ সঞ্জয় সিংকে কুস্তি ফেডারেশনের সভাপতি হিসাবে নির্বাচিত করা হয়।

শুটিং শেষে ফেরার পথে বিমানবন্দরে গ্রেফতার অপু বিশ্বাসের নায়ক পলাশ, কোন অপরাধে?

‘বড় অভিনেতার সঙ্গে শুতে বলা হয়, ঈশ্বরের আশীর্বাদে বেঁচে ফিরি’, কাস্টিং কাউচের ভয়াবহ অভিজ্ঞতা যুক্তির

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

দোকানের মিষ্টি ভুলে যাবেন! গোবিন্দভোগ চাল দিয়ে বাড়িতেই বানান রসে তুলতুলে রসবড়া

‘ফোন নয়, সমাজ পরিবর্তন করুন’, যুবসমাজের ‘আইফোন ১৮ প্রো’ কেনার উন্মাদনা দেখে চটলেন সোনু সুদ

রণক্ষেত্র সিলেট-লন্ডনগামী বিমান! মাঝ আকাশেই দুই যাত্রীর তুমুল মারামারি, ভাইরাল ভিডিও

সন্ধ্যায় চায়ের আড্ডা জমাতে প্লেট রাখুন কাঁচা চাল ও আলুর তৈরি রাইস পপকর্ন

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর

নিঠারি হত্যাকাণ্ড: বেকসুর খালাসের এক বছরের মাথায় আত্মহত্যা করলেন সুরেন্দ্র কোলি

আট উইকেটে জাপানকে হারিয়ে এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছলেন হরমনপ্রীতরা

রাস্তায় ইচ্ছাকৃতভাবে যানজট রয়েছে? অভিযোগ জানান, টোল ফ্রি নম্বর দিলেন মুখ্যমন্ত্রী

ফিলিপিন্সে স্কুলে বন্দুকবাজের তাণ্ডব, গুলিতে নিহত ১, আহত ৪

বিশ্বকর্মা পুজোতেও পিছু ছাড়ল না বৃষ্টি, কলকাতা-সহ পাঁচ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস

মাস্টারস্ট্রোক মমতার, দলের সঙ্গে নিজের নাম যুক্ত করতে চিঠি কমিশনকে