যৌন হেনস্তা মামলায় ব্রিজভূষণ সিংকে তলব করল দিল্লির আদালত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  যৌন হেনস্তা মামলায় অস্বস্তিতে জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংকে তলব করল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ১৮ জুলাই তাঁকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে বলেই তলব করা হয়েছে বলে জানিয়েছেন বিচারক।

জাতীয় কুস্তি সংস্থার প্রধান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছিলেন ছয় কুস্তিগীর। ওই অভিযোগ ঘিরে শোরগোল পড়ে যায় গোটা দেশজুড়ে। জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া- সাক্ষী মালিক-ভিনেশ ফোগতরা। শেষ পর্যন্ত চাপে পড়ে আন্দোলনকারী কুস্তিগীরদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ওই বৈঠকেই কেন্দ্রের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, যৌন হেনস্তায় অভিযুক্ত জাতীয কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে ১৫ জুনের মধ্যেই চার্জশিট জমা দেবে দিল্লি পুলিশ। সেই আশ্বাস অনুযায়ী, দিল্লি পুলিশের পক্ষ থেকে গত ১৫ জুন রাউস অ্যাভিনিউ আদালতে ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে দেড় হাজার পাতার বেশি চার্জশিট জমা দেওয়া হয়। এমনকী একাধিক তথ্য-প্রমাণ ও ছবিও দেওয়া হয়।

পুলিশের দেওয়া চার্জশিট খতিয়ে দেখার পরেই এদিন জাতীয় কুস্তি সংস্থার প্রধানকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি ব্রিজভূষণের অন্যতম স্যাঙাত তথা জাতীয় কুস্তি সংস্থার সহকারী সচিব বিনোদ তোমরকেও ১৮ জুলাই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পক্ষ থেকে দিল্লি পুলিশের কাছ থেকে সিডিআর ও ফরেনসিক রিপোর্টও তলব করা হয়েছে। যদিও সেই রিপোর্ট এখনও আদালতে জমা পড়েনি।  

আজকের রাশিফল: পরিবারে বিপদ, রাস্তায় গাড়ি আস্তে চালান, বিদেশ ভ্রমণের সুযোগ…

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার