অজিদের বিরুদ্ধে জিততে হলে ভারতের চাই ৪৪০ রান

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে শনিবার ছিল চতুর্থ দিন। সেই দিনের দ্বিতীয়ার্ধে ভারতকে ৪৪০ রানের টার্গেট দিয়ে ইনিংসের সমাপ্তি ঘোষণা করল অজি অধিনায়ক।

প্রথম ইনিংসে ১৭৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে সেইভাবে নিজেদের মেলে ধরতে পারলেন না অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটাসম্যানরা। সেই তালিকায় নাম লেখালেন অনেকেই। উসমান খাওজা থেকে শুরু করে ট্রাভিস হেডরা পর্যন্ত। প্রথম ইনিংসে শতরান করা হেড ও স্মিথ দুজনকেই অল্প রানেই ফিরিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। তবে অস্ট্রেলিয়ার হয়ে দূরন্ত খেললেন অ্যালেক্স ক্যারি ৭ নম্বরে ব্যাট করতে নেমে ক্যারি যেভাবে অস্ট্রেলিয়ার রানকে বাড়িয়ে নিলেন তা সত্যিই প্রশংসার যোগ্য। এই সময়ই তাঁকে যোগ্য সঙ্গত করেছিলেন মিচেল স্টার্ক। ক্যারি অপরাজিত থাকেন ৬৬ রানে। ৪১ রান করে সামির বলে প্যাভিলয়েন ফেরেন স্টার্ক।

ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে অসাধারণ বোলিং করেন রবীন্দ্র জাদেজা। ২৩ ওভার বল করে ৫৮ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন তিনি। জাদেজার পরই ২টি করে উইকেট পকেটে পোড়েন সামি ও উমেশ যাদব। মহম্মদ সিরাজ নেন একটি উইকেট। শেষ খবর পাওয়া অবধি ভারত কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলেছে।

এখন দেখার অস্ট্রেলিয়ার এই বিশাল রানের টার্গেট ভারত অতিক্রম করতে পারে কি না। হাতে সময় রয়েছে দেড় দিনের মতো। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন এই ম্যাচে ভারতকে জিততে গেলে অসাধারণ পারফরম্যান্স করতে হবে রোহিত থেকে শুরু শুভমন, বিরাট, পূজারাদের। তবেই সম্ভব চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিজয়ী হওয়া।

বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না, রাশি মিলিয়ে জেনে নিন সপ্তমীর দিন কার কেমন যাবে

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪