১০ রানের জন্য দ্রাবিড়ের ২৬ বছরের রেকর্ড ভাঙা হল না যশস্বীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বার্মিংহাম: অল্পের জন্য শুধু শতরানই হাতছাড়া হয়নি যশস্বী জয়সোয়ালের, পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের করা ২৬ বছর আগের রেকর্ড ভাঙার সুযোগও ফস্কালেন ভারতের তরুণ ব্যাটার। একইসঙ্গে শতরান ও দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া হওয়ায় খানিকটা হলেও ভেঙে পড়েছিলেন যশস্বী। তাই মাঠেই ইংরেজ অধিনায়ক বেন স্টোকসের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়লেন।

বুধবার (২ জুলাই) এজবাস্টনে ব্যাট করতে নামার আগে রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগের রেকর্ড ভাঙার হাতছানি ছিল যশস্বীর কাছে। টেস্টে দ্রুততম ২ হাজার রান করার মালিক হলেন দ্রাবিড় ও শেহবাগ। ১৯৯৯ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড় এবং ২০০৪ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বীরু ওই মাইলফলক গড়েছিলেন। দুজনেই ওই মাইলফলকে পৌঁছতে ৪০ ইনিংস খেলেছিলেন। যশস্বী এদিন ব্যাট করতে নামার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮ ইনিংসে করেছিলেন ১৯০৩ রান। ৯৭ রান করলেই ভারতীয় ব্যাটার হিসাবে ইংরেজদের বিরুদ্ধে দ্রুততম ২ হাজার রান করার মালিক হতে পারতেন।

টসে হেরে এদিন প্রথমে ব্যাট করতে নামে ভারতীয় দল। মেঘলা আকাশের নীচে বল করার সিদ্ধান্ত নেন ইংরেজ অধিনায়ক বেন স্টোকস। প্রথম টেস্টে শতরান করা যশস্বী শুরু থেকেই ইংরেজ বোলারদের সামলে দাপটের সঙ্গে খেলতে থাকেন। মনে হচ্ছিল প্রথম টেস্টে যেখানে শেষ করেছেন, সেখান থেকেই দ্বিতীয় টেস্টে ব্যাটিং করতে নেমেছেন। অনায়াসে ইংরেজ বোলারদের সামলে ১০টি চারের সাহায্যে মাত্র ৫৯ বলেই অর্ধশতরান পূরণ করেন। বাউন্ডারি হাঁকিয়েই তুলে নেন অর্ধশতরান। যেভাবে খেলছিলেন তাতে দেখে মনে হচ্ছিল, আরও একটি শতরানের দিকে এগোচ্ছেন তিনি। কিন্তু বেন স্টোকসের বলে লোভ সামলাতে না পেরে অফ স্টাম্পের অনেক বাইরের বলে চালাতে গিয়ে খোঁচা মেরে ফিরলেন তিনি। শতরান থেকে ১৩ ধাপ দূরে ৮৭ রানে আউট হলেন তিনি। একই সঙ্গে হাতছাড়া করলেন দ্রাবিড়ের রেকর্ড ভাঙার সুযোগ।

 

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট