আরও এক রেকর্ডের দোরগোড়ায় যশস্বী

Share:

নিজস্ব প্রতিনিধি : আরও একটি রেকর্ডের দোরগোড়ায় দাঁড়িয়ে ভারতের ব্যাটসম্যান যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজে্ই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকারের রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী। গাভাসকারের করা এই রেকর্ডটি ৫৪ বছরের পুরনো। যশস্বী কী পারবে, সেই রেকর্ড ভেঙে দিতে, সেটাই এখন দেখার।

দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ড রয়েছে গাভাসকারের। ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি সিরিজে ৭৭৪ রান করেছিলেন গাভাসকার। একটি সিরিজে এত বেশি রান এখনও পর্যন্ত কেউ করেননি। এরপরে ১৯৭৮-৭৯ সালে ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সাতশো রানের বেশি করেছিলেন গাভাসকার। তবে কিংবদন্তি ক্রিকেটারের একটি সিরিজে ৭৭৪ রান এখনও পর্যন্ত সর্বোচ্চ। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টে যশস্বীর সংগ্রহ ৫৪৫ রান। এখনও পর্যন্ত এই সিরিজে আরও দুটি টেস্ট বাকি। ৭০০ রানের গণ্ডি পেরোতে যশস্বীর প্রয়োজন হবে ১৫৫ রান। ফলে যশস্বী সেই মাইলস্টোন স্পর্শ করতে পারেন কিনা, সেদিকেই সকলের নজর রয়েছে। পাশাপাশি এই দুটি ম্যাচ মিলিয়ে যশস্বী যদি আরও ২৩০ রান করতে পারেন, তাহলেই ৫৪ বছর আগের করা গাভাসকারের সেই রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী।

অন্যদিকে আরও রেকর্ড গড়ার অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছেন যশস্বী জয়সওয়াল। এর আগে ভারতীয় খেলোয়াড় বিনোদ কাম্বলি ১৪টি ইনিংসে এক হাজার রান করেছিলেন কাম্বলি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসেই ১৩৯ রান করতে পারলে কাম্বলির সেই রেকর্ড ভেঙে দিতে পারেন যশস্বী জয়সওয়াল। উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্ট সিরিজেই এক ইনিংসে সবচেয়ে বেশ ছয় মারার অভিজ্ঞতা অর্জন করেছেন যশস্বী। সবচেয়ে বেশি ১২টি ছয় মেরেছেন যশস্বী। 

 

 

 

 

শুষ্ক পুরুলিয়ায় জলের ছোঁয়া, মেগা প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

দুটির বেশি সন্তান নয়, রাজ্যে কঠোর আইন চালুর পথে স্বাস্থ্যদফতর

লঞ্চের আগেই প্রকাশ্যে Poco M8x 5G , জেনে নিন দাম ও ফিচার

পুজোয় ডুয়ার্সে অ্যাডভেঞ্চারের হাতছানি! খুলছে সরকারি বন-বাংলো

শর্ট সার্কিটে তারাপীঠের হোটেলে বহু মানুষের মৃত্যু, এই বিপদ এড়াতে কি করবেন?

‘ক্ষতিপূরণ চাই না, বাবার নামে স্কুল করে দিন,’ ককরোচদের জানাল ইন্দাসের শেখ আব্দুল

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

ভারী বৃষ্টিতে জলমগ্ন চার জেলা, একাধিক নির্দেশ নবান্নের, অতিরিক্তি NDRF মোতায়েনের পরামর্শ মুখ্যসচিবের

ফেসবুকে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে চাকরি হারালেন কলেজ শিক্ষিকা

তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ৯ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েই কপিল-বোথামদের ছুঁয়ে ফেললেন জাদেজা

দলবদলু কাকলি-সুদীপদের সাংসদ পদ খারিজের আর্জি নিয়ে সুুপ্রিম কোর্টে মামলা অভিষেকের

বাংলাদেশের কাছে হারের পর দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া