৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেটের দুনিয়ায় একের পর এক তরুণ প্রতিভা নজর কাড়ছেন।  এবার ইতিহাস গড়লেন দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। আর তাঁর এই নজিরের সঙ্গে জড়িয়ে গেল ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশীর নামও। কারণ, আইপিএলে দু’জনেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলেন।

১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী তার ব্যাটিং নৈপুণ্য দিয়ে ক্রিকেট বিশ্বে ঝড় তুলেছেন। সেই তালিকাতেই নিজের নাম যুক্ত করেছেন লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। শুক্রবার (৪ সেপ্টেম্বর) উইন্ডহোকে নামিবিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করেন প্রিটোরিয়াস। মাত্র ৫৩ বলে ১০১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার এবং ৮টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল ১৯০.৫৭। এই শতরানই তাঁর টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি।  এই ইনিংসের সুবাদে বড় রেকর্ড গড়েছেন প্রিটোরিয়াস। মাত্র ২০ বছর ১৬১ দিন বয়সে কোনও পূর্ণ সদস্য দেশের হয়ে টি-২০ আন্তর্জাতিক শতরান করা সবচেয়ে কমবয়সি ব্যাটার হয়ে উঠেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাইয়ের দখলে। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০ বছর ৩৩৭ দিন বয়সে টি-২০ আন্তর্জাতিক শতরান করেছিলেন জাজাই। 

আরও পড়ুন: ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রিটোরিয়াসের শতরানের পাশাপাশি ম্যাচেও দারুণ লড়াই দেখা যায়। প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে ২২৮ রান তোলে। প্রিটোরিয়াস ও কনর এস্টারহুইজন প্রথম উইকেটে ১৫৬ রানের দুরন্ত জুটি গড়েন। এস্টারহুইজন করেন ৮৮ রান। জবাবে নামিবিয়া ২০ ওভারে ২১৭ রান তুলতে সক্ষম হয়।  শেষে ১১ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।  প্রিটোরিয়াসের এই রেকর্ডের পর স্বাভাবিকভাবেই আলোচনায় উঠে এসেছে ১৫ বছরের বৈভব সূর্যবংশীর নাম। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে একাধিক নজির গড়েছেন ভারতের এই তরুণ তারকা। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ ম্যাচে ৪৯ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলে আন্তর্জাতিক শতরানের খুব কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি।

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা

৪৮ ঘণ্টার ভোগান্তির অবসান! নিউ ফরাক্কায় ধস মেরামতির কাজ শেষ, শুরু ট্রায়াল রান

হালুয়া নয়, এবার বাড়িতেই বানান দানাদার মুগ ডাল বরফি, রইল রেসিপি

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের