মেসির অনুষ্ঠান ভণ্ডুল হওয়ার জের, ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়তে চলেছে যুবভারতী?

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয়েছিল, তার জেরে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার (ফিফা) নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে যুবভারতী ক্রীড়াঙ্গন। তেমনই আশঙ্কা ফুটবল বিশেষজ্ঞদের। বিধাননগর পুলিশের কল্যাণেই ওই নিষেধাজ্ঞা জারি হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে ফিফা অমুমোদিত আর কোনও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা যাবে না বাংলার গর্ব যুবভারতীতে। সূত্রের খবর, ইতিমধ্যেই ফিফার তরফে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) মেসির অনুষ্ঠান ভণ্ডুল নিয়ে রিপোর্ট তলবের সিদ্ধান্ত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) যুবভারতী স্টেডিয়ামে এক অনুষ্ঠানে হাজির ছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। তাঁকে এক ঝলক দেখতে ভিড় উপচে পড়েছিল যুবভারতীতে। কিন্তু গ্যালারি থেকে তাঁকে কার্যত দেখা যাচ্ছিল না। উদ্যোক্তা শতদ্রু দত্তের সাঙ্গপাঙ্গরাই খর্বকায় মেসিকে ঘিরে রেখেছিলেন। স্বাভাবিকভাবেই ফুটবলপ্রেমীদের ধৈর্যের বাঁধ ভাঙে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে স্বপ্নের মানুষকে দেখতে না পাওয়ার হা-হুতাশ মুহূর্তে বদলে যায় ক্ষোভে। গ্যালারি থেকে বৃষ্টির মতো মাঠে পড়ে বোতল। গ্যালারিতে থাকা দর্শকাসনও ভাঙতে শুরু করেন।  পুলিশের ব্যারিকেড ভেঙে মাঠে ঢুকে পড়েন শয়ে শয়ে মানুষ। কেউ গোলপোস্টের জালও ছিঁড়ে নেন।

দর্শকদের বিক্ষোভ শুরু হওয়ার পরেও হুঁশ ফেরেনি বিধাননগর পুলিশের। কিন্তু উন্মত্ত জনতার তাড়া খাওয়ার পড়ে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ বলে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করেন। ততক্ষণে মাঠের নিয়ন্ত্রণ চলে গিয়েছে উগ্র দর্শকদের হাতে। কোনও ক্রমে মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। প্রায় ঘন্টা দুয়েক ধরে চলে তাণ্ডব। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দৌলতে ফিফা কর্তাদের কানেও পৌঁছে যায় গোলমালের খবর। নাম প্রকাশে অনিচ্ছুক ফিফার এক রেফারি জানিয়েছেন, মেসির অনুষ্ঠান ঘিরে যে ঘটনা ঘটেছে তাতে স্পষ্ট, যুবভারতীতে নিরাপত্তা বলে কিছু ছিল না। এমন নিরাপত্তাহীন স্টেডিয়ামে কোনও আন্তর্জাতিক ম্যাচ করাতে আগ্রহী হবে না বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। দর্শকদের পাশাপাশি খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের নিরাপত্তার বিষয়টি সর্বাগ্রে খেয়াল রাখেন ফিফা কর্তারা।

হার্ট অ্যাটাকের সময় বাড়িতে একা? নিজেকে সামলাতে মাথায় রাখুন এই ৪ পদ্ধতি

গনেশ উৎসব চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা! ফুটন্ত সম্বরের পাত্রে পড়ে মৃত্যু মহিলার

ডেডলাইন শেষ, স্পিকারের নোটিসের জবাব দিতে আরও ৪ সপ্তাহ সময় চাইছেন সুদীপ-কাকলিরা

সুখবর! পুজো পরেই অ্যাকাউন্টে ঢুকবে আবাসের ৬০ হাজার টাকা, পাবেন ৩০ লক্ষ পরিবার

বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পর গুহাতেই সংসার! সন্তানদের নিয়ে ‘পাতালঘরে’ ফিলিস্তিনি পরিবার

আপনার টুথপেস্ট নিরামিষ না আমিষ? একাধিক পণ্যের প্যাকেটে প্রতীক ব্যবহারের নির্দেশ কেন্দ্রের

বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, কুলুতে খাদে গাড়ি পড়ে মৃত ৪

১২৫ বছর বয়সে ‘সবচেয়ে প্রবীণ’ ভোটার পেলেন SIR-এর নোটিস

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

ভাঙড় কলেজে বিক্ষোভ ও অশান্তির ঘটনায় গ্রেফতার ৪, ধৃতদের আজই পেশ আদালতে

মর্মান্তিক! সরকারি হাসপাতালে এসি বিস্ফোরণে মৃত্যু দুই সদ্যোজাতের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী