জল্পনা উড়িয়ে লোকসভা ভোটে না লড়ার বার্তা যুবরাজের

Share:

নিজস্ব প্রতিনিধি : আসন্ন লোকসভা ভোটে লড়বেন না ক্রিকেট তারকা যুবরাজ সিং। সমস্ত জল্পনা উড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই কথা স্পষ্টতই জানিয়ে দিলেন যুবরাজ সিং। সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে খবর রটেছিল যে যুবরাজ সিং রাজনীতিতে পা রাখতে চলেছেন। তবে এই খবর যে সত্যি নয়, সেই কথা নিজেই জানিয়ে দিলেন যুবরাজ।

শুক্রবার গভীর রাতে পোস্ট করে ক্রিকেট তারকা লেখেন, ‘সংবাদমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে, সেই কথা ঠিক নয়। আমি গুরুদাসপুর থেকে লড়ছি না।‘ একইসঙ্গে তিনি জানান, ‘আমার লক্ষ্য হল সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সেটা আমি আমার ফাউন্ডেশন ‘ইউউইক্যান’ ফাউন্ডেশনের মাধ্যমে করতে চাই।আগামীদিনেও একইভাবে কাজ চালিয়ে যাব।‘

উল্লেখ্য, ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন যুবরাজ।  একটা সময়ে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন এই ক্রিকেট খেলোয়াড়। তারপর আমেরিকা থেকে ক্যানসারকে জয় করে দেশে ফেরেন তিনি। এরপর ক্যানসার আক্রান্তদের নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন এই ক্রিকেট তারকা। সম্প্রতি শোনা যাচ্ছিল, বিজেপির টিকিটে পাঞ্জাবের গুপুদাসপুর থেকে লড়বেন যুবরাজ। তবে সেই জল্পনায় নিজেই জল ঢাললেন যুবি। শুধু যুবরাজ সিং নয়, বীরেন্দ্র সেহবাগেরও আগামী লোকসভা ভোটে লড়ার কথা শোনা যাচ্ছে। ক্রিকেট জগৎ ছাড়াও দুই একজন বিনোদন জগতের ব্যক্তিত্বেরও ভোটে লড়ার কথা শোনা যাচ্ছে। এদের মধ্যে রয়েছে অক্ষয় কুমার ও জয় প্রদা।

 

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা