Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূলে যোগ দিলেন দেশের দুই প্রাক্তন ক্রীড়াবিদ

রাজনীতিতে পা রাখতে চলেছেন ভারতের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতিতে পা রাখতে চলেছেন ভারতের দুই খ্যাতনামা ক্রীড়াবিদ। তাঁরা হলেন দেশের প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্র্যাঙ্কো এবং বক্সার লেনি ডা গামা। শনিবার দুপুরে গোয়ার এই দু’জনই যোগ দিলেন তৃণমূল-কংগ্রেসে। ফলে আরও শক্তিবৃদ্ধি হল পশ্চিমবঙ্গ সরকারের। সাংসদ প্রসূন বন্দোপাধ্যায় এবং বিধায়ক মনোজ তিওয়ারি তৃণমূলের পতাকা তাঁদের হাতে তুলে দেন। টুইটের মাধ্যমে দুই ক্রীড়াবিদের যোগ দেওয়ার কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে মুগ্ধ হয়েই তৃণমূলে যোগ দিয়েছেন ডেনজিল এবং লেনি। গোয়ার প্রাক্তন ফুটবলার ডেনজিল ফ্রাঙ্কো আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল-কংগ্রেসের প্রার্থী হয়ে লড়তে ভীষণভাবে আগ্রহী। আর বিজেপি এবং জাতীয় কংগ্রেসের ওপর হতাশ হয়েই ঘাসফুল শিবিরে পা বাড়িয়েছেন বক্সার লেনি ডা গামা। যিনি ন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সহ-সভাপতিও।

দিন কয়েক আগেই গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেরিও মমতার দলে নাম লিখিয়েছেন। এর রেশ কাটতে না কাটতেই যোগ দিলেন ডেনজিল এবং লেনি। ফলে অসম ও ত্রিপুরার পর গোয়াতেও নিজেদের শক্তি বৃদ্ধি করে ফেলল তৃণমূল।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত