নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও ক্রিকেট হবে না, জানাল পাক ক্রিকেট বোর্ড

বড়সড় সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় সিদ্ধান্ত নিল পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের তরফ থেকে স্পষ্ট জানানো হল যে, নিরপেক্ষ ভেন্যুতে আর কোনও ক্রিকেট খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। এতদিন নিরপেক্ষ ভেন্যুতেই হোম সিরিজগুলি খেলত পাকিস্তান। কিন্তু পিসিবি মনে করছে দেশের মাটি ক্রিকেট আয়োজন করার জন্য বেশ নিরাপদ। তাই বাবর আজম, শাহিন আফ্রিদিরা আর হোম সিরিজের জন্য দেশ ছেড়ে অন্যত্র যাবেন না।

২০০৯ সালের পর থেকে হোম সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে ব্যবহার করত পিসিবি। দুবাই, আবুধাবি এবং শারজা সব মিলিয়ে সিরিজ খেলত পাক দল। তবে এবার আর সেই রাস্তায় হাঁটবে না তারা। ১৯৯২ সালের বিশ্বজয়ীদের সঙ্গে সিরিজ খেলতে হলে পাকিস্তানের মাটিতেই পা রাখতে হবে।

নিরাপত্তা জনিত কারণে একেবারে শেষ মুহূর্তে সিরিজ বাতিল করে পাকিস্তান ছেড়েছে কিউয়িরা। তাদের দেখাদেখি একই রাস্তায় হেঁটেছে ইংল্যান্ড ক্রিকেট দলও। তারাও নিরাপত্তার কারণে আগামী অক্টোবর মাসে হতে চলা সফর বাতিল করেছে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, ক্রিকেটারদের নিরাপত্তা তাদের কাছে সবথেকে আগে। এই দুই দলকে দেখে চিন্তায় পড়ে গিয়েছে অস্ট্রেলিয়াও। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাক সফরে যাওয়ার কথা রয়েছে অজিদের। কিন্তু কিউয়ি এবং ইংরেজদের সফর বাতিল করার বিষয়টা বেশ ভাবনায় ফেলেছে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের। 

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়