দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে প্রথমবার বিশ্বকাপের শেষ ষোলোতে কানাডা

Share:

নিজস্ব প্রতিনিধি: একের পর এক আক্রমণ শানিয়েই দক্ষিণ আফ্রিকার দুর্ভেদ্য দুর্গ ভাঙতে পারছিলেন না ডেরেক কর্নেলিউসরা। কখনও প্রতিরোধের পাহাড় হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস। কখনও অবিশ্বাস্য ক্ষিপ্রতায় জালে বল জড়ানোর আগে নিশ্চিত গোল রুখে দিলেন অব্রে মদিবা। সবাই যখন ধরে নিয়েছিলেন নিশ্চিতভাবেই ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে তখনই দক্ষিণ আফ্রিকার রক্ষণ ও হৃদয় ভেঙে জালে বল জড়ালেন কানাডার  স্টিভেন ইউস্টাকিও। চলতি বিশ্বকাপে প্রথম গোল করে দলকে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার শেষ ষোলোয় তুললেন তিনি।   

রবিবার (২৮ জুন) রাতে লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে শুরু থেকেই বল নিজেদের দখলে রাখার কৌশল নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। উল্টে আক্রমণাত্মক নীতি মেনেই খেলছিল বিশ্বকাপের সহ আয়োজক কানাডা। একের পর এক আক্রমণ শানিয়ে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগের খেলোয়াড়দের তটস্থ রাখার চেষ্টা করছিলেন কানাডার খেলোয়াড়রা। ২২ মিনিটে ডেরেক কর্নেলিউস খুব কাছ থেকে হেড নিয়েছিলেন। তবে সেই হেড সরাসরি দক্ষিণ আফ্রিকা গোলকিপার রনওয়েন উইলিয়ামসের হাতে যায়। প্রথমার্ধের শেষদিকে আক্রমণের ঝড় তোলে কানাডা। ৪৪ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল। ময়জে বোমবিতোর হেড করা বল যখন জালে জড়াতে যাচ্ছিল ঠিক তখনই পরিত্রাতা হয়ে আবির্ভূত হন অব্রে মদিবা। লাইনে দাঁড়িয়ে বল ফেরত পাঠিয়ে নিশ্চিত পতন রোধ করেন। যোগ করা সময়ে বলের লড়াইয়ে লারিয়াকে ফাউল করেন মুদাও। পেনাল্টির দাবি জানায় কানাডা। প্রথমে রেফারি সেই দাবি খারিজ করেন। পরে ভিএআর দেখে নিজের সিদ্ধান্তে অটল থাকেন রেফারি। প্রথমার্ধ গোলশূন্য ভাবেই শেষ হয়। বিরতিতে যাওয়ার সময় রেফারির দিকে তেড়েও গিয়েছিলেন কানাডার কোচ জেসি মার্শ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলের জন্য ঝাঁপান কানাডার খেলোয়াড়রা। দ্বিতীয়ার্ধেও লড়াই চলল সমানে সমানে। ৬৫ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল কানাডা, কিন্তু এবারও দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার মবোকাজি গোললাইনের ওপর থেকে বল ক্লিয়ার করে নিশ্চিত পতন রোধ করেন। একের পর এক আক্রমণেও তেকাঠির নিচে দলের খেলোয়াড়রা বল রাখতে না পারায় ৭৫ মিনিটে মাঠে আলফনসো ডেভিসকে নামান কানাডার কোচ জেসি মার্শ। আর কানাডার ফুটবলের পোস্টার বয় মাঠে পা রাখতেই পুরো দলের চেহারা বদলে গেল। ডেভিসের গতি আর নিখুঁত পাসিংয়ের সামনে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ খেই হারিয়ে ফেলে। ৭৮ মিনিটে জোনাথন ডেভিডের জোরালো শট কোনও ক্রমে কর্নারের বিনিময়ে রক্ষা করেন উইলিয়ামস।  নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যখন সংযুক্ত সময়ের খেলা চলছে, গোটা স্টেডিয়ামের দর্শক ধরে নিচ্ছেন ম্যাচের ভাগ্য গড়াবে অতিরিক্ত সময়ে তখনই টুইস্ট। যোগ করা সময়ের দুই মিনিটে ডান প্রান্ত থেকে শাফেলবার্গের ভেসে আসা ক্রস দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার হেডে ক্লিয়ার করলেও তা পুরোপুরি বিপদমুক্ত করতে পারেনি। বক্সের ঠিক বাইরে বল পেয়ে যান স্টিভেন ইউস্টাকিও। ঠান্ডা মাথায় বলটা নিয়ন্ত্রণে নিয়ে ডান পায়ের এক মাপা শটে বল পাঠিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার জালে। সেই সঙ্গে কানাডার ফুটবল ইতিহাসে স্মরণীয় এক অধ্যায় লিখে দিল।

ডিম থেরাপি অতীত, তৃণমূল কাউন্সিলরকে এবার কালো কালি মাখালেন মহিলারা

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়েও হারলেন হরমনপ্রীতরা, বিশ্বকাপের জার্নি শেষ ভারতের

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

লর্ডসের মাঠে অস্ট্রেলিয়াকে ১৭১ রানের টার্গেট দিলেন হরমনপ্রীতরা

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন বেন স্টোকস

দ্বিতীয় টি টোয়েন্টিতে আইরিশদের ১৫৪ রানে বেঁধে রাখলেন শ্রেয়স আইয়াররা

দিঘার জগন্নাথ মন্দিরের দায়িত্ব দিয়েছিলেন মমতা, ইসকনের সমস্ত পদ থেকে অপসারিত রাধারমণ দাস!

সঙ্ঘের চাপেই চাঁদা চুরি কাণ্ডে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন রাম মন্দিরের প্রধান চম্পত রায়

সৌদি আরবে ভেঙে পড়ল আরামকোর হেলিকপ্টার, মৃত কমপক্ষে ১৪

শান্তিপুরে মা কালী ও দুর্গা মন্দিরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল প্রায় সাড়ে তিন লক্ষ টাকার গহনা

ফ্রান্সে ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১১

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যন্তর মন্তরে আমরণ অনশন শুরু সোনম ওয়াংচুকের