অবহেলিত দেশীয় ফসল দিয়ে রান্না প্রতিযোগিতা, সুন্দরবনের নারীদের অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, হিঙ্গলগঞ্জ: বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের ৯ নম্বর স্যান্ডেলের বিল হাটে সম্প্রতি এক ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে আয়োজন করা হয় একটি বিশেষ রান্না প্রতিযোগিতার(Cook Compitition)। এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল দেশের অব্যবহৃত, অবহেলিত অথচ পুষ্টিগুণে সমৃদ্ধ দেশীয় ফসলগুলিকে নতুন করে সমাজের সামনে তুলে ধরা।বর্তমান সময়ে শহর ও গ্রামাঞ্চলে খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। অনেক পুষ্টিকর দেশীয় শাকসবজি ও ফসল, যেমন খাম আলু, সজনে পাতা, নোটে শাক, বিভিন্ন জাতের কচু, পুঁই শাক কিংবা ঝিঙে – এগুলো ধীরে ধীরে মানুষের রোজকার খাদ্যতালিকা থেকে হারিয়ে যাচ্ছে। এর অন্যতম কারণ হল বাজারমুখী কৃষি উৎপাদন, আধুনিক খাদ্যসংস্কৃতির প্রতি আকর্ষণ এবং ঐতিহ্যবাহী খাবারের প্রতি উদাসীনতা।

এই পরিপ্রেক্ষিতে হিঙ্গলগঞ্জের(Hingalganj) এই রান্না প্রতিযোগিতা ছিল এক সচেতনতামূলক পদক্ষেপ, যেখানে সুন্দরবনের নারীরা হাতে-কলমে দেখালেন কীভাবে সকল ফসলকে ব্যবহার করে সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করা যায়।সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে আগত গৃহিণী ও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ অঞ্চলের ঐতিহ্যবাহী সৃজনশীল রেসিপি নিয়ে হাজির হন। কেউ তৈরি করেন সজনে পাতার পুঁই-চচ্চড়ি, কেউ খাম আলুর ঝোল, কেউবা আবার নোটে শাক দিয়ে পিঠে বা বড়া। অনেকেই কচু শাক দিয়ে মাছের ঝোল বা নিরামিষ তরকারি তৈরি করেন, যা একদিকে পুষ্টিকর এবং অন্যদিকে রুচিকর।

এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা প্রতিটি পদ পরিবেশনের সময় তার পুষ্টিগুণ, ঐতিহাসিক গুরুত্ব এবং রান্নার প্রণালী ব্যাখ্যা করেন, যা দর্শকদের কাছে এক শিক্ষণীয় অভিজ্ঞতা হয়ে ওঠে। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল সমাজে হারিয়ে যেতে বসা দেশীয় খাদ্য ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশীয় ফসল ও শাকসবজির পুষ্টিমান সম্পর্কে সচেতন করা। উপস্থিত ছিলেন উদ্যোক্তা শাহরুপ আলী, রিজু দে, অনির্বাণ ব্যানার্জি সহ একাধিক ব্যক্তিবর্গ।

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!