Loading live market data...
Loading active stocks...
Connecting...

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

Share:

নিজস্ব প্রতিনিধি: তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে! যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের বিরোধী দল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির হরিপালের নালিকুল বাজার এলাকায়।

সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে তৃণমূলকে ধরাশায়ী করে ক্ষমতায় এসেছে বিজেপি। তবুও, রবিবার (১০ মে) দুপুরে নালিকুল বাজার এলাকায় দোকান থেকে তৃণমূল আশ্রিতরা তোলা তুলতে এসেছিল বলে অভিযোগ। জানা যায়, তখন তৃণমূলের তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন ব্যবসায়ী শ্রাবণ কুমার মাহাতো সহ অন্যান্যরা। আর তাতেই ঘটে যায় মহা বিপদ। সোমবার (১১ মে) ভোররাতে শ্রাবণ কুমার মাহাতোর দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

আরও পডুন: দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

হরিপালের নালিকুল বাজার এলাকায় বিজেপি সমর্থক শ্রাবণ কুমার মাহাতোর মুদিখানা দোকান। প্রায় ১০ লক্ষ টাকার দ্রব্য ছিল দোকানে। সব নিমেষে পুড়ে ছাই হয়ে যায়। তোলা না দেওয়ায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। আসে হরিপাল থানায় পুলিশও। তবে পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। কারণ দোকানের শাটার বন্ধ ছিল।

সম্প্রতি, ভোট পরবর্তী হিংসায় রাজ্যজুড়ে দফায় দফায় বাড়ছে উত্তেজনা। কোথাও চলেছে গুলি আবার কোথাও বোমাবাজি। একদিকে, মধ্যমগ্রামে শুভেন্দুর আপ্ত সহায়ককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। অন্যদিকে, বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। শুধু তাই নয় পানিহাটিতেও আক্রান্ত বিজেপি কর্মীরা। তাঁদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী।

মুখ্যসচিবের পদে মনোজ কুমার আগরওয়াল, আগামী ৩১ জুলাই পর্যন্ত থাকবেন দায়িত্বে

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ