মহিষাদলে জোট বাঁধল রাম-বাম, গঠন করল বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন রাজ্যের শাসকদলকে নিশানা করেছিল সিপিএম। তুলেছিল সেটিং-তত্ত্ব। দাবি করেছিল, তৃণমূল-বিজেপির মধ্যে যোগসাজশ রয়েছে।

এবার নিজেরাই সেটিং তত্ত্বের উপর ভর করে রামের সঙ্গে হাত মেলালো বাম। কেন্দ্রীয় বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া কে উপেক্ষা করে বিজেপি সিপিআইএম জোট করে বোর্ড গঠন করল মহিষাদলে।প্রশ্ন তুলতেই মারমুখী দলবদলু বিজেপি নেতা।

সিপিআইএম জোটে বোর্ড গড়ল বিজেপি। জানা গিয়েছে,বুধবারই মহিষাদল অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েতের  বোর্ড গঠন করে। সেখানে ১৮ টি আসনের মধ্যে বিজেপির দখলে ৮টি, তৃণমুল ৮টি। বাকি দুটি আসন পায় সিপিএম।

এদিন পুলিশের তৎপরতায় ওই অঞ্চলের বোর্ড গঠনের কাজ শুরু হয়।  সেই বোর্ড গঠনে দেখা গেল সিপিআইএমের দুই প্রার্থী সমর্থন করল বিজেপি। ফলে বিজেপি মোট ১০টি আসন নিয়ে অমৃত বেড়িয়া গ্রাম পঞ্চায়েত অফিসের বোর্ড গঠন করল।

সুতরাং, প্রশ্ন উঠছে কেন্দ্রে বিজেপিকে ঠেকাতে একাধিক বিরোধী দলের সমর্থনে ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছে। সেই জায়গায় কিভাবে সিপিআইএমের সমর্থন নিয়ে বিজেপি বোর্ড গঠন করল? আর এই প্রশ্ন তুলতেই মারমুখী হয়ে উঠলেন স্থানীয় বিজেপি নেতা রঘুনাথ পন্ডা। বচসায় জড়িয়ে পড়লেন সাংবাদিকদের সঙ্গে। একপ্রস্থ ধাক্কাধাক্কি করার ছবি প্রকাশ্যে এসেছে।

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে