সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

সংস্কার শেষে শুক্ল চতুর্দশীর আবির্ভাব তিথি তথা লক্ষ্মী পুজোর দিনে গর্ভগৃহে ফিরেছেন মা তারা। সামনেই কালী পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি: সংস্কার শেষে শুক্ল চতুর্দশীর আবির্ভাব তিথি তথা লক্ষ্মী পুজোর দিনে গর্ভগৃহে ফিরেছেন মা তারা। সামনেই কালী পুজো। পুজোর দিনগুলিতে মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়বে সেটাই স্বাভাবিক। তার আগেই তারাপীঠ মন্দিরের প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ নিল কর্তৃপক্ষ। আগামী ৬ নভেম্বর মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে চলেছে ‘মহাশক্তি সঙ্গম’। যেখানে রাজ্যের রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহা-সহ একাধিক জনপ্রতিনিধি উপস্থিত থাকবেন বলে মন্দির সূত্রের খবর।

জানা গিয়েছে, এই অনুষ্ঠানের আয়োজন করবে তারা মাতা সেবাইত সংঘ এবং মল্লারপুরের রায়বাড়ির জগন্নাথ রায় পরিবার। উল্লেখ্য, রাজ্যে সরকার বদলানোর পরপরই তারাপীঠের মন্দিরে অনেক পরিবর্তন আনা হয়েছে। পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গড়া হয়েছে। ভক্তদের পুজোর জন্যে নয়া নিয়ম বেধে দেওয়া হয়েছে। মন্দিরের নতুন করে সংস্কারের কাজ করা হয়েছে। মায়ের গর্ভগৃহের সংস্কারের কাজ হয়েছে। প্রতিদিনই তারাপীঠে বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগম হয়। বিশেষ তিথি ও উৎসবের সময়ে সেই ভিড় আরও বাড়ে। ফলে মায়ের দর্শনের জন্যে দীর্ঘ অপেক্ষা করতে হয় ভক্তদের, এছাড়া যাতায়াতের সমস্যা তো রয়েছে। তাই ভিড় নিয়ন্ত্রণের জন্যে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় মন্দির কর্তৃপক্ষকে।

এমন পরিস্থিতিতে ভক্তদের দর্শন আরও সুশৃঙ্খল করা এবং সাধক-সন্ন্যাসীদের সাধনার পরিবেশ বজায় রাখার বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ। তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের সঙ্গে সমন্বয় রেখেই মন্দির এলাকার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে। তবে এতে মন্দিরের প্রাচীন স্থাপত্য, ধর্মীয় রীতি ও ঐতিহ্যের কোনও ক্ষতি হবে না, সেদিকেও বিশেষ নজর দেওয়া হবে।

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের