মর্মান্তিক! কলকাতা থেকে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ১, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনধি, তেহট্ট: রাজ্যজুড়ে এখন উৎসবের মরশুম। এই আবহেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। পুজো দেখার আনন্দ এক লহমায় বিষাদে বদলে যাবে ভুলেও কেউ ভাবেনি। কলকাতা থেকে পুজো দেখে ফেরার পথে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন আরও ৪ জন।

তেহট্টের ইসলামপুরে ঘটে গিয়েছে মর্মান্তিক দুর্ঘটনা। পুলিশ সূত্রে ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি পরিবারের সকলের মিলে নিজেদের গাড়ি করে কলকাতায় ঠাকুর দেখতে এসেছিলেন। ফেরার পথেই ঘটে গিয়েছে এই মর্মান্তিক ঘটনা। অনুমান করা হচ্ছে গাড়ির চালক ঘুমিয়ে পরার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তিকে সুজিতকুমার বিশ্বাস (৪৭) নামে চিহ্নিত করা হয়েছে। সুতপা ঘোষ বিশ্বাস, জাগৃতি বিশ্বাস, শম্পা সরকার, উত্তমকুমার সরকার দুর্ঘটনায় আহত হয়েছেন। । সকলেই নদিয়ার করিমপুরের বাসিন্দা।

জানা গিয়েছে কলকাতা থেকে ঠাকুর দেখে ফেরার পথে চার চাকার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে। দুর্ঘটনার জোরাল শব্দে আশেপাশের মানুষজন ছুটে আসে। তারাই প্রথমে উদ্ধারকাযে হাত লাগায়। তেহট্ট মহকুমা হাসপাতালে আহতদের পাঠায় গ্রামবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সুজিতকুমার বিশ্বাসকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। বাকিদেরও অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। আহতদের কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস